রোববার, ০৪ অক্টোবর, ২০২৬
Sunday, 04 October, 2026

সর্বোচ্চ রানের রেকর্ডের পর বড় জয় টাইগ্রেসদের

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক:
  27 Nov 2024, 22:22
সর্বোচ্চ রানের রেকর্ডের পর বড় জয় টাইগ্রেসদের..................................ছবি: সংগৃহীত

ঘরের মাঠেই শুধু নয়, দেশে ও দেশের বাইরে মিলে একদিনে নিজেদের ছাড়িয়ে যাওয়ার দু-দুটি রেকর্ড গড়লো বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার (২৭ নভেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ দলগত স্কোর (৪ উইকেটে ২৫২) গড়েছিল নিগার সুলতানা জোতির দল।

এরপর প্রতিপক্ষ আয়ারল্যান্ড নারী দলকে ৯৮ রানে অলআউট করে ১৫৪ রানের সবচেয়ে বড় ব্যবধানে জয়েরও রেকর্ড গড়লো বাংলার বাঘিনীরা।

বলে রাখা ভালো, এর আগের দুটি রেকর্ডও হয়েছিল একই ম্যাচে একই দিনে। দিনটি ছিল ২০২৩ সালের ১৬ ডিসেম্বর। ওইদিন ইস্ট লন্ডনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫০ রানের দলগত স্কোর গড়ে নিজেদের সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছিল বাংলাদেশ নারী দল। একই ম্যাচে প্রোটিয়া নারী দলকে ১৩১ রানে অলআউট করে ১১৯ রানের বড় জয় পেয়েছিল টাইগ্রেসরা।

বুধবার শেরে বাংলা স্টেডিয়ামে সেই রেকর্ড ভেঙে প্রথমে ২৫২ রানের রেকর্ড স্কোর গড়লো। এরপর আইরিশ নারী দলকে ৯৮ রানে অলআউট করে ১৫৪ রানে জয়ের রেকর্ড গড়লো।

শারমিন আকতার শুপ্তা (৮৯ বলে ৯৬) আর ফারজানা হক পিংকির (১১০ বলে ৬১) ‘বিগ ফিফটিতে’ সাজানো ২৫২ রানের পুঁজি পেয়ে উজ্জীবিত বাংলাদেশের বোলাররা বল হাতেও সমানভাবে জ্বলে উঠেছিলেন। তাদের সাঁড়াশি বোলিং আক্রমণের মুখে মাত্র ২৮.৫ ওভারে ইনিংস গুঁড়িয়ে যায় আয়ারল্যান্ড নারী দলের।

যথারীতি বাংলাদেশের স্পিন আক্রমণে দিশাহারা আইরিশ নারী দল। অফস্পিনার সুলতানা খাতুন (৩/২৩) ও নাহিদা আকতার (৩/২৩) এর স্পিন ঘূর্ণি সামলাতে পারেননি আইরিশরা। এছাড়া পেসার মারুফা ২ উইকেটের পতন ঘটালে ১০০’র নিচেই গুঁড়িয়ে যায় আইরিশ নারীরা।

Comments

  • Latest
  • Popular

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

২

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

৩

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৬

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

৭

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

৮

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৯

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১০
সবজি-মুরগির দাম কমলেও মাছের বাজার চড়া
পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে সবে মাত্র ফিরতে শুরু করেছে মানুষ। এখনও চিরচেনা রুপে ফেরেনি
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৭৯ লাখ টাকা
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের
বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩ হাজার ২৮৩
স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করল ভারত
উত্তর-পূর্বাঞ্চলের স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশি পণ্য প্রবেশে কঠোর বিধিনিষেধ জারি করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে দেশটির