শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
Saturday, 10 October, 2026

যুক্তরাষ্ট্রের প্রিন্সিপাল ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে সালমান এফ রহমানের সাক্ষাৎ

কূটনৈতিক প্রতিবেদক
  05 Jun 2022, 13:59
জন ফাইনার এবং সালমান এফ. রহমান

মার্কিন প্রিন্সিপাল ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন ফাইনারের সাথে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান গতকাল ওয়াশিংটন, ডিসির হোয়াইট হাউসে বৈঠক করেছেন। মার্কিন প্রেসিডেন্টের সহকারী ফাইনার বাইডেন প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা।

বৈঠকে উপদেষ্টা সালমান রহমান এবং ফাইনার গত পাঁচ দশকে দুই দেশের মধ্যে গড়ে ওঠা দৃঢ় সম্পর্কের কথা উল্লেখ করেন l

উপদেষ্টা সালমান রহমান ফাইনারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে গত ১৪ বছরে বাংলাদেশের আর্থ-সামাজিক ও মানব উন্নয়নে চমকপ্রদ সাফল্য সম্পর্কে অবহিত করেন এবং এই অর্জনগুলিতে যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক ও রাজনৈতিক সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদও জানান তিনি।

 ফাইনার সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা উল্লেখ করেন এবং এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের উদারতার প্রশংসা করেন।

তিনি গভর্নেন্স, শ্রম এবং মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ সরকারের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য তার প্রশাসনের আগ্রহ ব্যক্ত করেন। মার্কিন সরকারের সাথে কাজ করার অনুরূপ আগ্রহ প্রকাশ করার সময়, উপদেষ্টা সালমান রহমান বলেন যে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের বাংলাদেশে শ্রম ও মানবাধিকারের ক্রমাগত উন্নতির জন্য সরকার কতৃক ইতিমধ্যে গৃহীত পদক্ষেপগুলিকে যথাযথভাবে স্বীকৃতি দেওয়া উচিত।

র‌্যাব ও এর কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞা নিয়েও বৈঠকে আলোচনা হয় এবং উপদেষ্টা সালমান রহমান যুক্তরাষ্ট্র সরকারকে যত দ্রুত সম্ভব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ করেন।

তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীর বিষয়ে ফাইনারের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য তাদের সহায়তা কামনা করেন।

Comments

  • Latest
  • Popular

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

১

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

২

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৩

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৬

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৭

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৯

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

১০
কূটনীতিতে 'Accord' বা ' স্বীকৃতি বা অনুমতি প্রদান; আপস মীমাংসা' বলতে কি বুঝায়?
বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক মৈত্রী বা আন্তর্জাতিক বোঝাপড়া। অনেক সময় এই মৈত্রী মৌখিক ধরনের হয়।
কূটনীতিতে 'Banquet' বা 'রাষ্ট্রীয় ভোজসভা ' বলতে কি বুঝায়?
বিদেশি রাষ্ট্র /সরকার প্রধানের সম্মানে স্বাগতিক দেশের রাষ্ট্র /সরকার প্রধান যে মধ্যাহ্ন ভোজ/নৈশভোজের আয়োজন করেন,
কূটনীতিতে 'দ্বিপাক্ষিক ' বলতে কি বুঝায়?
Bilateral (দ্বিপাক্ষিক) দু'দেশের মধ্যে চুক্তি, আলোচনা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়। উহা একপক্ষীয় বা বহুপক্ষীয় অবস্থার বিপরীত
আজ ঢাকায় আসছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে আজ শনিবার (৭ অক্টোবর) বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের