রোববার, ২৫ অক্টোবর, ২০২৬
Sunday, 25 October, 2026

“ফ্রেমস অব মেমোরি” চলচ্চিত্র উৎসবে মুগ্ধ বাংলাদেশের হাজারো শিক্ষার্থী

বিশেষ প্রতিনিধি, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  21 May 2026, 20:35

রাশিয়ান হাউস ইন বাংলাদেশ সফলভাবে সমাপ্ত করেছে তাদের ব্যতিক্রমধর্মী সপ্তাহব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী “মস্কো থেকে বাংলাদেশ: ফ্রেমস অব মেমোরি” । মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে গত ১৪ মে শুরু হওয়া এই বৃহৎ চলচ্চিত্র উৎসব আজ সমাপ্ত হয়েছে। উৎসবটি দেশের বিভিন্ন জেলার অসংখ্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক, গবেষক এবং চলচ্চিত্রপ্রেমীদের গভীরভাবে আকৃষ্ট করেছে।
রাজধানী ঢাকার বাইরেও আয়োজন সম্প্রসারণের মাধ্যমে উৎসবটি জাতীয় পরিসরে ব্যাপক সাড়া সৃষ্টি করে। ঢাকাস্থ রাশিয়ান হাউস অডিটোরিয়ামে প্রতিদিনের প্রদর্শনীর পাশাপাশি বিশেষ বৃহৎ প্রদর্শনীর আয়োজন করা হয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (CBIU)এবং এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU) এ।
দর্শকদের জন্য প্রদর্শিত হয় সোভিয়েত চলচ্চিত্রের কালজয়ী সব সৃষ্টি, যার মধ্যে ছিল “ব্যালাড অব আ সোলজার”, “কাম অ্যান্ড সি”, “ইভানস চাইল্ডহুড”, “দে ফট ফর দেয়ার কান্ট্রি” এবং সমাপনী প্রদর্শনীতে ছিল “দ্য ক্রেইন্স আর ফ্লাইং” ।

প্রতিটি ভেন্যু প্রাণবন্ত সাংস্কৃতিক আলোচনার কেন্দ্রে পরিণত হয়, যেখানে বাংলাদেশের তরুণ প্রজন্ম মহান দেশপ্রেমিক যুদ্ধের গভীর ইতিহাস, চলচ্চিত্র শিল্পের নবতর উদ্ভাবন এবং মানবিক দৃঢ়তা ও শান্তির অভিন্ন মূল্যবোধ সম্পর্কে নতুনভাবে জানার সুযোগ পায়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের অংশীদার বিশ্ববিদ্যালয়গুলোর ধারাবাহিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টা দুই দেশের সংস্কৃতিকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Comments

  • Latest
  • Popular

কুইন্স কমনওয়েলথ পদক পেলো আনান মুস্তাফিজ

১

‘আমার তিন বোনের পাঁচ–ছেলে মেয়ে মারা গেছে, ওরা ৯ জন বেড়াতে এসেছিল’

২

সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ

৪

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

৫

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

৬

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৭

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৯

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০
ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
বিশ্বখ্যাত রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাশিয়ান হাউস ইন ঢাকায় একটি শিক্ষামূলক অনুষ্ঠানের
আয়োজনে সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন / ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন
সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএএবি)-এর উদ্যোগে ঢাকার রাশিয়ান হাউসে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন
বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত
বাংলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির গৌরবময় ও ইতিবাচক দিক তুলে ধরে সাংবাদিক
 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত
প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সোমবার শেষ হলো চারদিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘নিউইয়র্ক বাংলা