মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
Tuesday, 25 August, 2026

সৌদি আরব প্রথম বিদেশী হজযাত্রীদের গ্রহণ করলো মহামারির পর

  05 Jun 2022, 00:49

করোনাভাইরাস মহামারীর পর সৌদি আরব শনিবার হজ যাত্রীদের প্রথম ব্যাচকে স্বাগত জানিয়েছে। মহামারীর কারনে কর্তৃপক্ষ বার্ষিক এই ধর্মাচার অনুষ্ঠান কঠোরভাবে সীমিত করতে বাধ্য হয়েছিল। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইন্দোনেশিয়া থেকে দলটি মদিনা শহরে অবতরণ করেছে।  আগামী মাসে হজে¦র প্রস্তুতির জন্য আসন্ন কয়েক সপ্তাহের মধ্যেই দক্ষিণের পবিত্র শহর মক্কার উদ্দেশে তারা যাত্রা করবে। খবর এএফপি’র।
সৌদি হজ্ব মন্ত্রণালয়ের মোহাম্মদ আল-বিজাভি রাষ্ট্র পরিচালিত আল-এখবারিয়া চ্যানেলকে বলেন,“আজ আমরা ইন্দোনেশিয়া থেকে এই বছরের হজ্বযাত্রীদের প্রথম দলটিকে পেয়েছি, এরপর থেকে মালয়েশিয়া ও ভারত থেকে ফ্লাইট আসতে থাকবে।” তিনি সৌদি আরবকে তাদের থাকার জন্য “সম্পূর্ণ প্রস্তুত” হিসেবে বর্ণনা করে বলেন, “আজ আমরা মহামারীজনিত কারণে দুই বছরের বাধার পরে, সৌদি’র বাহির থেকে আল্লাহর অতিথিদের পেয়ে খুশি।”
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ্ব একটি, সামর্থ্যবান মুসলমানদের জীবনে অন্তত একবার হজ করা আবশ্যক। এই হজ্ব বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলির মধ্যে অণ্যতম। ২০১৯ সালে প্রায় ২.৫ মিলিয়ন মুসলমান হজ্বব্রত পালন করেছিলেন। কিন্তু ২০২০ সালে মহামারী শুরুর পরে, সৌদি কর্তৃপক্ষ ঘোষণা করেছিল যে, তারা শুধুমাত্র ১,০০০ হজযাত্রীকে হজ্বে অংশ নিতে দেবে। পরের বছর, তারা ওই সংখ্যা বাড়িয়ে লটারির মাধ্যমে নির্বাচিত সৌদি নাগরিক এবং বাসিন্দাসহ মোট ৬০,০০০ জনকে সম্পূর্ণ টিকা দিয়ে হজ্বে অংশ গ্রহনের অনুমতি দেয়। সে বছর বিদেশী হজযাত্রীদের বাদ দিলে, বিশ্বব্যাপী মুসলমানরা যারা, স্বভাবত:ই  হজ্বে অংশ নেয়ার নিয়তে সারা বছরে হজ্বের অথর্ সঞ্চয় করেছেন, তাদের মধ্যে গভীর হতাশা সৃষ্টি হয়। এরপর গত এপ্রিলে, সৌদি আরব দেশের অভ্যন্তর এবং বাহির থেকে ১০ লাখ মুসলমানকে চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠেয় হজ্বে অংশ গ্রহণের অনুমতি দেয়ার ঘোষনা দেয়।
মহামারীর আগে, মুসলিম হজ্বযাত্রীরাই সৌদি আরবের প্রধান রাজস্ব উপার্জনকারী ছিল, যাদের থেকে বছওে তারা প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করত। 
সৌদিহজ মন্ত্রণালয় জানিয়েছে, এই বছরের হজ্বযাত্রা ৬৫ বছরের কম বয়সী টিকাপ্রাপ্ত মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সৌদি আরবের বাইরে থেকে যারা আসছেন, তাদের অবশ্যই হজ্ব ভিসার জন্য আবেদন করতে হবে। তাদের ভ্রমণের ৭২ ঘন্টার মধ্যে নেওয়া পরীক্ষা থেকে কোভিড -১৯ নেতিবাচক ফলাফল জমা দিতে হবে।
 

Comments

  • Latest
  • Popular

মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ

অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণে কঠোর নির্দেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবো: নতুন চেয়ারম্যান

১০
কূটনীতিতে 'Accord' বা ' স্বীকৃতি বা অনুমতি প্রদান; আপস মীমাংসা' বলতে কি বুঝায়?
বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক মৈত্রী বা আন্তর্জাতিক বোঝাপড়া। অনেক সময় এই মৈত্রী মৌখিক ধরনের হয়।
কূটনীতিতে 'Banquet' বা 'রাষ্ট্রীয় ভোজসভা ' বলতে কি বুঝায়?
বিদেশি রাষ্ট্র /সরকার প্রধানের সম্মানে স্বাগতিক দেশের রাষ্ট্র /সরকার প্রধান যে মধ্যাহ্ন ভোজ/নৈশভোজের আয়োজন করেন,
কূটনীতিতে 'দ্বিপাক্ষিক ' বলতে কি বুঝায়?
Bilateral (দ্বিপাক্ষিক) দু'দেশের মধ্যে চুক্তি, আলোচনা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়। উহা একপক্ষীয় বা বহুপক্ষীয় অবস্থার বিপরীত
আজ ঢাকায় আসছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে আজ শনিবার (৭ অক্টোবর) বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের