বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
Wednesday, 26 August, 2026

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরনকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

অনলাইন ডেস্ক
  27 Apr 2022, 00:54

 

প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট পদে পুন:নির্বাচিত হওয়ায় ইমানুয়েল ম্যাকরনকে শুভেচ্ছা জানিয়েছেন। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরনকে দেয়া এক অভিনন্দন বার্তায় বলেন,  ‘ফ্র্যান্সের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে আপনার বিজয়ে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।  এই বিজয়ে আপনার প্রতি ফরাসী জনগনের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটেছে।’ বার্তায় বলা হয়, ‘দেশটির জনগনের কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করতে আপনার উদ্যোগ ও প্রতিশ্রুতি আপনাকে পুনরায় নির্বাচিত করেছে।’ এতে আরও বলা হয়, ‘আপনারই কথামতো এই নির্বাচন ছিল ইউরোপীয় ইউনিয়ন, ধর্মনিরপেক্ষতা ও ভ্রাতৃত্বের জন্য একটি গণভোট।’ 
শেখ হাসিনা বার্তায় ম্যাকরনকে বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ফ্রান্সের জনগন তাঁর মূল্যবোধ ও ভিশনের কারনেই তাকে এই রায় দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বিশা¦স যে আপনার সক্ষম নেতৃত্বে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের বাইরেও,  বৈশ্বিক পযার্য়ে অব্যাহতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।’ 
প্রধানমন্ত্রী দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের কথা স্মরন করে, পারস্পারিক সার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দু’দেশের মধ্যকার এই সম্পর্ক আগামী দিনগুলোতে আরো দৃঢ় ও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন। শেখ হাসিনা বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্যবসা বাণিজ্যে সহযোগিতা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে আমাদের প্রচেষ্টায় ফ্রান্স আমাদের পাশেই আছে বলে মনে করি।’  প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে জলবায়ু পরিবর্তন,জঙ্গিবাদ দমন, নিয়মিত অবিভাসন এবং লিঙ্গ সমতার ক্ষেত্রে ম্যাকরনের সঙ্গে তিনি ঘনিষ্ট ভাবে কাজ করার জন্য অধির আগ্রহে প্রতিক্ষা করছেন। 
প্রধানমন্ত্রী গত বছরের নভেম্বর মাসে তাঁর ফ্রান্স সফরের কথা উল্লেখ কওে, তাঁর আতিথেয়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
শেখ হাসিনা যতশিগগির সম্ভব সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার জন্য পুন:নির্বাচিত ফরাসী প্রেসিডেন্ট ম্যাকরনকে আমন্ত্রন জানান। শেখ হাসিনা বলেন, আপনি পুনরায় নির্বাচিত হলে বাংলাদেশ সফরে আসতে আপনার দেয়া প্রতিশ্রুতির সুযোগটি আমি নিচ্ছি। 
শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা আরও বলেন, ‘আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং আমি ঢাকায় আপনাকে এবং আপনার পতœীকে অভ্যর্থনা জানাতে অধির আগ্রহে অপেক্ষা করছি।’

Comments

  • Latest
  • Popular

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ

অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণে কঠোর নির্দেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

১০
কূটনীতিতে 'Accord' বা ' স্বীকৃতি বা অনুমতি প্রদান; আপস মীমাংসা' বলতে কি বুঝায়?
বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক মৈত্রী বা আন্তর্জাতিক বোঝাপড়া। অনেক সময় এই মৈত্রী মৌখিক ধরনের হয়।
কূটনীতিতে 'Banquet' বা 'রাষ্ট্রীয় ভোজসভা ' বলতে কি বুঝায়?
বিদেশি রাষ্ট্র /সরকার প্রধানের সম্মানে স্বাগতিক দেশের রাষ্ট্র /সরকার প্রধান যে মধ্যাহ্ন ভোজ/নৈশভোজের আয়োজন করেন,
কূটনীতিতে 'দ্বিপাক্ষিক ' বলতে কি বুঝায়?
Bilateral (দ্বিপাক্ষিক) দু'দেশের মধ্যে চুক্তি, আলোচনা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়। উহা একপক্ষীয় বা বহুপক্ষীয় অবস্থার বিপরীত
আজ ঢাকায় আসছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে আজ শনিবার (৭ অক্টোবর) বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের