রোববার, ১১ অক্টোবর, ২০২৬
Sunday, 11 October, 2026

নেদারল্যান্ডসে জামদানির ওপর ডকুমেন্টারি

অনলাইন ডেস্ক
  15 Apr 2022, 02:16

 

বাংলা নববর্ষ উপলক্ষ্যে নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাস জামদানির ওপর একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে। দূতাবাসের ফেসবুক পেজে কয়েক ঘন্টা আগে আপলোড হওয়া ভিডিওটি ইতিমধ্যে প্রায় এক হাজার জন দেখেছে এবং এদের বেশিরভাগই বিদেশি। রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহের টুইট পেজে ভিডিওটি ‘লাইক’ দিয়েছে ওই দেশে নিযুক্ত ভারত ও অন্যান্য দেশের রাষ্ট্রদূতসহ আরও অনেকে। 

এটিকে কূটনীতির মাধ্যমে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস উল্লেখ করে রাষ্ট্রদূত হামিদুল্লাহ বলেছেন, ‘আমি ডাচদের বাংলাদেশের গল্প জানাতে চাই। এই গল্প অর্থনীতি বা উন্নতির গল্প নয়, বরং আমাদের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য যার ওপর ভিত্তি করে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।’

বাংলাদেশের ন্যারাটিভ হচ্ছে ‘জামদানি’ বা ‘তিস্তার চরে ১১ বছরের কিশোরী তাসমিনার ঘোড়া দৌড়’; যা আমাদের সংস্তৃতিকে তুলে ধরে— বলেন রাষ্ট্রদূত।

নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ২৫ বছর আগে যখন সরকারি চাকরিতে যোগ দেই তখন আমার একজন বন্ধু আমাকে বলেছিল ’ওয়েলকাম টু দি ওয়ার্ল্ড অফ আ্যলকোহল, প্রটোকল অ্যান্ড কোলাহল। সিকি শতাব্দি পরে আমি বুঝতে পারি কূটনীতির আমূল পরিবর্তন হয়েছে। অতীতের থ্রি-সি কূটনীতি অর্থাৎ ‘চিকেন, শ্যাম্পেন এবং শ্যান্ডেলিয়ার’ ডিপ্লোমেসি এখন কাজ করে না। এখন ভিনদেশের সঙ্গে যোগাযোগ করতে হলে তাদের ভাষায় আমাদের গল্প বলতে হবে।

ভিডিওটি বানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার রাফিদ ইয়াসার। তার প্রশংসা করে রাষ্ট্রদূত হামিদুল্লাহ বলেন, ‘কয়েক মিনিট ভিডিওটি তৈরির সঙ্গে অনেক কিছুই জড়িত; আইডিয়া, ডকুমেন্টারি বানানোর জন্য সঠিক ব্যক্তি নির্বাচন, চিত্রধারণ, মিউজিকসহ আরও অনেক কিছু। এক্ষেত্রে আমি ভাগ্যবান আমি রাফিদের খোঁজ পেয়েছি যার কাজ ভিন্ন মাত্রার।

Comments

  • Latest
  • Popular

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

১

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

২

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৩

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৬

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৭

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৯

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

১০
কূটনীতিতে 'Accord' বা ' স্বীকৃতি বা অনুমতি প্রদান; আপস মীমাংসা' বলতে কি বুঝায়?
বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক মৈত্রী বা আন্তর্জাতিক বোঝাপড়া। অনেক সময় এই মৈত্রী মৌখিক ধরনের হয়।
কূটনীতিতে 'Banquet' বা 'রাষ্ট্রীয় ভোজসভা ' বলতে কি বুঝায়?
বিদেশি রাষ্ট্র /সরকার প্রধানের সম্মানে স্বাগতিক দেশের রাষ্ট্র /সরকার প্রধান যে মধ্যাহ্ন ভোজ/নৈশভোজের আয়োজন করেন,
কূটনীতিতে 'দ্বিপাক্ষিক ' বলতে কি বুঝায়?
Bilateral (দ্বিপাক্ষিক) দু'দেশের মধ্যে চুক্তি, আলোচনা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়। উহা একপক্ষীয় বা বহুপক্ষীয় অবস্থার বিপরীত
আজ ঢাকায় আসছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে আজ শনিবার (৭ অক্টোবর) বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের