সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
Monday, 26 October, 2026

সেরোভ একাডেমি অব ফাইন আর্টস-এর আয়োজনে দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য “বৈশাখী শিশু উৎসব ২০২৬”

বিশেষ প্রতিনিধি, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  26 Apr 2026, 19:39

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম স্বনামধন্য সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান সেরোভ একাডেমি অব ফাইন আর্টস-এর আয়োজনে শনিবার “বৈশাখী শিশু উৎসব ২০২৬”-এর দ্বিতীয় দিনের অনুষ্ঠান আনন্দঘন, বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠালগ্ন থেকে সেরোভ একাডেমী অব ফাইন আর্টস শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভার বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিবছর একাডেমিটি জাতীয় ও আন্তর্জাতিক দিবসকেন্দ্রিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্প প্রদর্শনী, সাংস্কৃতিক উৎসব, কর্মশালা এবং প্রশিক্ষণমূলক কার্যক্রম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং বৈশ্বিক পরিসরে নিজেদের তুলে ধরার সুযোগ করে দিচ্ছে।

উৎসবের প্রথম দিনে গতকাল বয়সভেদে ৩টি গ্রুপে শিশুদের চিত্রাঙ্কন, সংগীত ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়, যেখানে একাডেমির দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। দ্বিতীয় দিনে সারাদিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয় এবং বিকেলে আনুষ্ঠানিক পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যাজিক শো ও সকল অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান এবং পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসবের সমাপনী ঘটে।

Comments

  • Latest
  • Popular

কুইন্স কমনওয়েলথ পদক পেলো আনান মুস্তাফিজ

১

‘আমার তিন বোনের পাঁচ–ছেলে মেয়ে মারা গেছে, ওরা ৯ জন বেড়াতে এসেছিল’

২

সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ

৪

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

৫

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

৬

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৭

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৯

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০
ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
বিশ্বখ্যাত রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাশিয়ান হাউস ইন ঢাকায় একটি শিক্ষামূলক অনুষ্ঠানের
আয়োজনে সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন / ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন
সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএএবি)-এর উদ্যোগে ঢাকার রাশিয়ান হাউসে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন
বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত
বাংলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির গৌরবময় ও ইতিবাচক দিক তুলে ধরে সাংবাদিক
 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত
প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সোমবার শেষ হলো চারদিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘নিউইয়র্ক বাংলা