মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
Tuesday, 06 October, 2026

দক্ষিণ আফ্রিকায় উদ্বোধন হলো ‘বঙ্গবন্ধু সেন্টার’

কূটনৈতিক প্রতিবেদক
  20 Dec 2020, 00:05
ছবি: বাংলাদেশ হাইকমিশন, দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ‘বঙ্গবন্ধু সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। মহান বিজয় দিবসের ৪৯তম বার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে বঙ্গবন্ধু সেন্টার উদ্বোধন করা হয়।

শুক্রবার (১৮ ডিসেম্বর) প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মিশন ভবনে বঙ্গবন্ধু সেন্টারটি মূলত গড়ে তোলা হয়েছে একটি লাইব্রেরি কেন্দ্র করে। সদ্য প্রতিষ্ঠিত এ লাইব্রেরিতে বঙ্গবন্ধুর জীবন, বিশেষ করে রাজনৈতিক সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি, পর্যটনসহ নানা বিষয়ে বাংলা ও ইংরেজিতে রচিত চার শতাধিক বই রয়েছে। 

কেন্দ্রের ভেতর ও বাইরের দেয়াল বঙ্গবন্ধু এবং তার পরিবার, তার মহান সংগ্রামী জীবনের নানা অধ্যায়, পাকিস্তানের জেল থেকে মুক্তি পেয়ে লন্ডন-দিল্লি হয়ে ঢাকা প্রত্যাবর্তন, প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ, ইন্দিরা গান্ধীসহ বিশ্বের বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাৎকার প্রভৃতি বিষয়ের শতাধিক পোস্টার দিয়ে সজ্জিত করা হয়েছে।

দেয়ালের একাংশে বঙ্গবন্ধুর শ্রেষ্ঠত্ব বিষয়ে কিউবান লিডার ফিদেল কাস্ত্রোসহ বিশ্বের বিভিন্ন রাজনৈতিক নেতার মন্তব্য বাঁধাই করা ১২টি পোস্টার রয়েছে।

এই সেন্টারে এসে যে কোনো প্রজন্মের মানুষ বঙ্গবন্ধু এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সঙ্গে একাত্ম ও উদ্বুদ্ধ হতে পারবেন।  সেখানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চসহ বিভিন্ন ভাষণ এবং স্থিরচিত্র দেখা-শোনার ব্যবস্থা রয়েছে। এছাড়াও সেখানে থাকছে একটি অডিও-ভিজ্যুয়াল সেন্টার।

Comments

  • Latest
  • Popular

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৩

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৫

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

৬

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৭

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৮

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৯

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

১০
আয়োজনে সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন / ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন
সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএএবি)-এর উদ্যোগে ঢাকার রাশিয়ান হাউসে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন
বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত
বাংলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির গৌরবময় ও ইতিবাচক দিক তুলে ধরে সাংবাদিক
 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত
প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সোমবার শেষ হলো চারদিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘নিউইয়র্ক বাংলা
নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক
প্রবাসে বাংলা চলচ্চিত্রের অন্যতম বড় আয়োজন নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল এবার দর্শকদের জন্য নিয়ে