সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
Monday, 16 November, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন

  02 Sep 2022, 01:54

গত বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এম.পি. বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক পরিদর্শন করেন। এসময় বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ ও নিউইয়র্কস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ তাদেরকে স্বাগত জানান। 

কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে স্বরাষ্ট্র মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির অদম্য অগ্রযাত্রায় একযোগে কাজ করার আহবান জানান। সরকারের প্রবাসী বান্ধব নীতি ও পদক্ষেপ সমূহের বর্ণনা করে যেহেতু প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নতি সাধনের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, বিধায় তাদের প্রতি সেবার মান উত্তরোত্তর বৃদ্দির ব্যাপারে মন্ত্রী কনস্যুলেটকে দিক নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধিতে প্রবাসীদের বিনিয়োগের গুরুত্বের কথা উল্লেখ করে তিনি প্রবাসীদেরকে বাংলাদেশের উন্নয়নে, বিশেষ করে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে কনস্যুলেটকে আরো অগ্রণী ভূমিকা রাখার পরামর্শ প্রদান করেন।

কনসাল জেনারেল  স্বরাষ্ট্র মন্ত্রী ও প্রতিনিধি দলকে কনস্যুলেট এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে  বিস্তারিতভাবে অবহিত করেন । কনসাল জেনারেল কনস্যুলার ও কল্যাণ সেবা সমূহ ত্বরান্বিত করার পাশাপাশি আরো উন্নত করার দৃঢ় প্রত্যয় ও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। 

পরে মন্ত্রী কনস্যুলেটের বিভিন্ন ধরণের কনস্যুলার সেবা কার্যক্রম পরিদর্শন করেন। মন্ত্রী কনস্যুলেটের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে এ ধারা চলমান রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জনান। কনসাল জেনারেল ড. ইসলাম কনস্যুলেট সফরের জন্য মন্ত্রী, আইজিপি ও প্রতিনিধি দলের সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। 

Comments

  • Latest
  • Popular

দিল্লি চায় হাসিনাকে ফেরতে সামরিক বিমান পাঠানো হোক, এই খবর নিয়ে প্রশ্নে কিছু বললেন না জয়সোয়াল

১

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে

২

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার-এর সাক্ষাৎ

৪

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৫

ঢাকায় ভিডিও করা চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত

৬

মানুষজনকে ভ্রমণ করতে হলে ট্রাভেল ডকুমেন্ট লাগে: জয়সোয়াল

৭

শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন

৮

কপ৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী কাল তুরস্ক যাচ্ছেন

৯

নতুন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

১০
ডেনমার্ক-এস্তোনিয়া-আইসল্যান্ড প্রবাসীদের আগাম ভিসা নেওয়ার পরামর্শ
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অন-
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন শিল্পমন্ত্রীর
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন গতকাল নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেছেন। কনসাল জেনারেল ড.
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শনে শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শুক্রবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন করেন।  এসময় শিক্ষা উপমন্ত্রী
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ”মুজিব আমার পিতা” চলচ্চিত্রের প্রদর্শনী
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে সোমবার (২৯ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক