বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
Wednesday, 16 September, 2026

দেশের ২১ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  12 May 2025, 12:02
দেশের ২১ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা...................................ছবি: সংগৃহীত

দেশের ২১ অঞ্চলের ওপর দিয়ে বজ্রঝড় বয়ে যেতে পারে। এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার (১২ মে) আবহাওয়াবিদ একেএম নাজমুল হক এক সতর্কবার্তায় জানান, এসব অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর বেশি গতির দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

যেসব অঞ্চলে ঝড়ের আশঙ্কা, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, রাঙ্গামাটি ও বান্দরবান।

সতর্কতা হিসেবে যা করতে বলা হয়েছে-

বজ্রপাত হলে ঘরের ভেতরে অবস্থান করুন।

জানালা ও দরজা বন্ধ রাখুন।

বাইরে যাত্রা এড়াতে চেষ্টা করুন।

নিরাপদ আশ্রয়ে চলে যান।

গাছের নিচে আশ্রয় নেবেন না।

কংক্রিটের মেঝেতে শোবেন না বা দেয়ালে হেলান দেবেন না।

বৈদ্যুতিক যন্ত্রের প্লাগ খুলে দিন।

জলাশয় বা পানির কাছ থেকে দূরে থাকুন।

বিদ্যুৎ পরিবাহী বস্তু এড়িয়ে চলুন।

শিলাবৃষ্টির সময় ঘরের ভেতরে থাকুন।

আবহাওয়া অফিস জানিয়েছে, জীবন রক্ষা ও দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকার মানুষদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হয়েছে।

Comments

  • Latest
  • Popular

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস

বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইন পেশায় সততা ও ন্যায়বিচারের আদর্শ ধারণের আহ্বান

ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, কোনো প্রতিনিধিও যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০
তীব্র গরমে নাকাল জনজীবন
রাজধানী ঢাকাসহ দেশজুড়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র এ গরমে অতিষ্ঠ জনজীবন। গরমের কারণে বাড়ছে