সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
Monday, 09 November, 2026

তীব্র গরমে নাকাল জনজীবন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  11 May 2025, 11:11
তীব্র গরমে নাকাল জনজীবন...................................ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশজুড়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র এ গরমে অতিষ্ঠ জনজীবন। গরমের কারণে বাড়ছে ডায়রিয়ায়সহ নানান রোগ। আবহাওয়া অধিদফতর বলছে, এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। রোববার (১১ মে) সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীতে তীব্র গরমে নাজেহাল অবস্থা প্রতিটি শ্রেণি-পেশার মানুষের। বিশেষ করে শ্রমজীবী ও কর্মজীবীদেরহাসফাস অবস্থা। তারপরও জীবন-জীবিকার তাগিদে ঘাম ঝরিয়ে ছুটতে হচ্ছে তাদের।

রাজধানীর কমলাপুরে রিকশাচালক জহুরুল ইসলামকে দেখা যায় ঘামে পুরো শরীর ভেজা। তিনি বলেন, গরম কেমন পড়ছে, তা তো দেখতেই পাচ্ছেন। এটা তো ধনী-গরিবের জন্য আলাদা হয় না। তারপরও যাদের গাড়ি আছে, তারা এসির মধ্যে শান্তিতে থাকতে পারে, বাড়ি ও অফিসে ঠান্ডা বাতাসের মধ্যে বসে থাকতে পারে। আর আমাদের মতো গরিবের এ গরমের মধ্যেই কষ্ট করে খাবার জোগাতে হয়। এ অসহ্য গরমের কারণে একটানা বেশিক্ষণ রিকশা চালানো যায় না। এ কারণে আয়ও কম হয়। আমাদের মত গরীবের জন্যই বিপদ আর কি।

রোববার ঢাকা এবং আশপাশের এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ থাকবে পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রতি ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় (সকাল ৬টায়) বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৯৯ শতাংশ।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি বলেও জানানো হয়েছে।

Comments

  • Latest
  • Popular

কপ৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী কাল তুরস্ক যাচ্ছেন

১

নতুন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

২

জিয়াউর রহমানই ৭ই নভেম্বর এদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করেছিলেন : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

বাংলাদেশ কো-অপারেটিভ জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ

৪

৭ নভেম্বর: যে বিপ্লব বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস

৫

আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী

৬

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

৭

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

৮

জাপান সফরের পর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

৯

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১০
কপ৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী কাল তুরস্ক যাচ্ছেন
জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ৩১) যোগ দিতে আগামীকাল মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার
দেশের ২১ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা
দেশের ২১ অঞ্চলের ওপর দিয়ে বজ্রঝড় বয়ে যেতে পারে। এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার