ইরাকে নিযুক্ত রাষ্ট্রদূত ফরহাদের চুক্তির মেয়াদ বাড়ল
কূটনৈতিক প্রতিবেদক
26 Aug 2020, 23:23
ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ এম এম ফরহাদের চুক্তির মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
‘সরকারি কর্মচারী আইন-২০১৮’ অনুযায়ী ১ আগস্ট বা যোগদানের তারিখ থেকে এ মেয়াদ বৃদ্ধি করে বুধবার (২৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
২০১৬ সালের ২৬ মে ইরাকের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান যুগ্ম সচিব এ এম এম ফরহাদ।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ফরহাদ এর আগে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে সরকারি চাকরিতে যোগ দেন।
তিনি অর্থ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, সিভিল অ্যাভিয়েশন ও ট্যুরিজম মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
Comments
Latest
Popular
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ পাঁচ দেশের কূটনীতিকেরা
১
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী
২
নিরাপদে ও সুশৃঙ্খলভাবে বিজয় দিবস উদযাপনে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
৩
দিল্লি চায় হাসিনাকে ফেরতে সামরিক বিমান পাঠানো হোক, এই খবর নিয়ে প্রশ্নে কিছু বললেন না জয়সোয়াল
৪
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে
৫
জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার-এর সাক্ষাৎ
৭
তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
৮
ঢাকায় ভিডিও করা চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত
৯
মানুষজনকে ভ্রমণ করতে হলে ট্রাভেল ডকুমেন্ট লাগে: জয়সোয়াল