বুধবার, ১৮ মার্চ, ২০২৬
Wednesday, 18 March, 2026

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে কাতারের প্রধানমন্ত্রীর আগ্রহ প্রকাশ

কূটনৈতিক প্রতিবেদক
  24 May 2023, 16:07

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল সানি। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ মে) রাতে দোহার র‌্যাফেলস টাওয়ারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ কথা বলেন।

পরে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী বলেন, তারা (কাতার) বাংলাদেশের প্রকৃত বন্ধু এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চান। বাংলাদেশে স্থিতিশীলতা আনার জন্য শেখ হাসিনার প্রশংসা করেন কাতারের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কাতার থেকে বিপুল পরিমাণ জ্বালানি কেনে। আমরা চাই আপনি জ্বালানি দিয়ে আমাদের সহায়তা করুন। জবাবে মোহাম্মদ বিন আবদুল রহমান বলেন, তারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে কাতার বাংলাদেশের জন্য যতটা সম্ভব করবে।

২০২৩ সালের ফিফা বিশ্বকাপের পর কাতারে বাংলাদেশি শ্রমিকদের চাকরি হারানোর আশঙ্কা সম্পর্কে কাতারের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশি কর্মীরা তাদের সম্পদ ও বন্ধু। কাতার যতটা সম্ভব তাদের সে দেশেই রাখবে।

পরে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার অবস্থানস্থলে  সাক্ষাৎ করেন। এসময় বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশে অতিরিক্ত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহের বিষয়ে নতুন চুক্তি স্বাক্ষরের বিষয়টি আলোচনায় আসে।

প্রেস ব্রিফিংয়ে ড. মোমেন বলেন, শেখ হাসিনা কাতার থেকে বৃহত্তর পরিমাণে জ্বালানি সংগ্রহের জন্য যত তাড়াতাড়ি সম্ভব নতুন চুক্তি স্বাক্ষর করতে বলেছেন।

Comments

  • Latest
  • Popular

বঙ্গবন্ধুর জন্মদিন আজ

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

পবিত্র শবে কদর আজ

বইমেলায় সার্ক কৃষি কেন্দ্রের দুই বইয়ের মোড়ক উন্মোচন

ভিসা নবায়নের সুযোগ পাচ্ছেন মধ্যপ্রাচ্যের প্রবাসীরা

তুরস্কে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক: বিভিন্ন খাতে অংশীদারত্ব বাড়ানোর পরিকল্পনা

অন্তর্বর্তী সরকারের চুক্তিতে নিয়োগ দেওয়া চার রাষ্ট্রদূতকে ঢাকায় প্রত্যাহার

গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে দিল্লি: প্রণয় ভার্মা

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

ঐতিহাসিক ৭ মার্চ আজ: ক্ষোভের বিস্ফোরণ ছড়াল সবখানে

১০
ভিসা নবায়নের সুযোগ পাচ্ছেন মধ্যপ্রাচ্যের প্রবাসীরা
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে। এমন
তুরস্কে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক: বিভিন্ন খাতে অংশীদারত্ব বাড়ানোর পরিকল্পনা
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আজ শনিবার সন্ধ্যায় আঙ্কারায় দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন। বৈঠকে বাংলাদেশে সমরাস্ত্র উৎপাদনসহ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজের অভিনন্দন
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকারের নতুন নেতাদের অভিনন্দন জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
ওমানের শ্রমমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা: শিগগিরই উন্মুক্ত হচ্ছে ওয়ার্ক ভিসা
ওমানের শ্রমমন্ত্রী ড.মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদির সাথে গতকাল বাংলাদেশের প্রবাসী কল্যাণ
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'