বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
Wednesday, 02 September, 2026

হরমুজ দিয়ে বাংলাদেশের এলএনজিবাহী জাহাজ চলাচলে অসুবিধা হবে না: ইরানের রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  02 Sep 2026, 15:11
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি ফাইল ছবি

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের এলএনজি বহনকারী জাহাজ চলাচলে কোনো রকমের অসুবিধা হবে না।
আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ইরানের রাষ্ট্রদূত। তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালি বন্ধ হয়েছে ইরানে মার্কিন হামলার পর।
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক একটি প্রতিরক্ষা চুক্তি করেছে। এটির নাম ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’। চুক্তিটিকে তেহরান ইতিবাচক হিসেবে দেখে বলে জানান ইরানের রাষ্ট্রদূত। তিনি বলেন, চুক্তিটি নিয়ে তাঁরা কোনোভাবেই শঙ্কিত নন। এই চুক্তি প্রমাণ করে, ইসলামিক দেশগুলোর নিরাপত্তার জন্য নিজেদের ওপরই নির্ভর করতে হবে।
জলিল রহিমি জাহানাবাদি বলেন, যুদ্ধ চলাকালে ইরান শুধু যুক্তরাষ্ট্র ও তাদের সমর্থন করা দেশগুলোর সামরিক স্থাপনায় ‘অপারেশন’ চালিয়েছে। ইরান প্রত্যাশা করে, আরব দেশগুলো মার্কিন ঘাঁটি সরিয়ে দেবে।

Comments

  • Latest
  • Popular

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ইরানের রাষ্ট্রদূতের, মধ্যপ্রাচ্য উত্তেজনার অবসান প্রত্যাশা ঢাকার

হরমুজ দিয়ে বাংলাদেশের এলএনজিবাহী জাহাজ চলাচলে অসুবিধা হবে না: ইরানের রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

বকেয়া ভাড়া চাইতে গিয়ে হয়রানির শিকার ভবন মালিক

আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বেতনকাঠামো: কোন গ্রেডে কত বেতন হচ্ছে

নতুন বেতনকাঠামো মন্ত্রিসভায় অনুমোদন

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

রিপ্যাট্রিয়েশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত

১০
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ইরানের রাষ্ট্রদূতের, মধ্যপ্রাচ্য উত্তেজনার অবসান প্রত্যাশা ঢাকার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি।
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন।  আজ বাংলাদেশ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ / ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা চাইলেন রাষ্ট্রদূত
ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে যাতায়াত ও পড়াশোনা সহজ করতে অন অ্যারাইভাল ভিসা চেয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইউসেফ
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ রোববার সকালে দেশটির শাহানিয়া এলাকায়