বুধবার, ১২ আগস্ট, ২০২৬
Wednesday, 12 August, 2026

ডিআরইউ বেস্ট রিপোর্ট অ্যাওয়ার্ড পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম
  19 Nov 2023, 20:59
ডিআরইউ বেস্ট রিপোর্ট অ্যাওয়ার্ড পেলেন যারা ......................................... ছবি: সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩ আজ রোববার প্রদান করা হয়েছে। শিল্পকলা একাডেমি চিত্রশালা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ মন্ত্রী ড. হাছান মাহমুদ। এবার ১৯টি ক্যাটাগরিতে ২০ জন এ পুরস্কার পেয়েছেন।

অ্যাওয়ার্ড জুরি বোর্ডের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ জার্নাল সম্পাদক, ডিআরইউ সাবেক সভাপতি শাহজাহান সরদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি মোরসালিন নোমানী। বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সম্মানিত অতিথি ছিলেন জালাল আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এআইবিএল।

পুরস্কার পেলেন যারা-

প্রিন্ট ও অনলাইন:

আবু সালেহ রনি (দৈনিক সমকাল) : মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি।

শাহীন আক্তার (নিউ এইজ) : শিক্ষা।

আদনান রহমান (ঢাকা পোস্ট) : অপরাধ ও আইন-শৃঙ্খলা।

রহিম শেখ (দেনিক জনকণ্ঠ) : তথ্য, প্রযুক্তি।

জাহাঙ্গীর আলম (জাগো নিউজ): রাজনীতি, প্রশাসন, বিচার ও সংসদ

রাহেনুর ইসলাম (দৈনিক কালের কণ্ঠ) : ক্রীড়া।

হক ফারুক আহমেদ (দৈনিক যুগান্তর): স্বাস্থ্য

ফয়সাল খান (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ): সেবাখাত

আরেফিন তানজীব (চ্যানেল আই অনলাইন): কৃষি ও পরিবেশ

মোহাম্মদ ইউসুফ (ইউসুফ আরেফিন) দৈনিক কালবেলা : আর্থিক খাত

রাজীব আহাম্মদ (দৈনিক সমকাল): কুটনীতি ও জনশক্তি

ঝর্না মণি (দৈনিক ভোরের কাগজ): নারী, শিশু ও মানবাধিকার

ইসমাইল আলী (শেয়ার বিজ): বিদ্যুৎ ও জ্বালানি খাত

আরিফুর রহমান (দৈনিক প্রথম আলো): সুশাসন ও দুর্নীতি

বক্তব্য রাখছেন জুরি বোর্ডের চেয়ারম্যান শাহজাহান সরদার

টেলিভিশন ও রেডিও:

যুগ্ম বিজয়ী : মাকসুদুন নবী (চ্যানেল ২৪), আবু জায়েদ মুহ. সেলিম (মাছরাঙা টিভি): কৃষি ও পরিবেশ মাসউদুর রহমান (চ্যানেল ২৪): নারী, শিশু ও মানবাধিকার

উপরোক্ত প্রতিটি রিপোর্টের সম্মানী মূল্যমান ৫০,০০০ (পঞ্চাশ) হাজার টাকা।

বিজিএমইএ এর সৌজন্যে বিশেষ পুরস্কার (প্রিন্ট মিডিয়া, অনলাইন, টেলিভিশন, রেডিও)

এমদাদুল হক তুহিন (সারাবাংলা ডটনেট): পোশাক খাত

দৌলত আক্তার মালা (ফিনান্সিয়াল এক্সপ্রেস): সামগ্রিক অর্থনীতি

জসিম উদ্দিন হারুন (ফিনান্সিয়াল এক্সপ্রেস): অর্থনীতিতে অনুসন্ধান

উপরোক্ত তিনটি রিপোর্টের সম্মানী মূল্যমান ১,০০,০০০ (এক লক্ষ) টাকা।
বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩ জুরি বোর্ডের সদস্যদের মধ্যে ছিলেন, শওকত মাহমুদ (সাবেক সভাপতি, জাতীয় প্রেস ক্লাব), মঞ্জুরুল আহসান বুলবুল (এডিটর ইন-চীফ ও সিইও, রেডিও টুডে), সাইফুল আলম (সম্পাদক, দৈনিক যুগান্তর), মনোয়ার হোসেন (জ্যৈষ্ঠ অর্থনৈতিক সাংবাদিক), মোস্তফা কামাল মজুমদার (সাবেক সম্পাদক, নিউ নেশন), নঈম নিজাম (সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন), মুস্তাফিজ শফি (সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ), সাইফুল ইসলাম (প্রধান বার্তা সম্পাদক, বৈশাখী টেলিভিশন), মাসুদ কামাল (জ্যৈষ্ঠ সাংবাদিক)।

Comments

  • Latest
  • Popular

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলন দুটোতেই আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ, এগিয়ে ছাত্রীরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

মানব পাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত

রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান ট্রাক সংগীতের আয়োজন

১০
এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ, এগিয়ে ছাত্রীরা
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে শুধু
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইস্পাতকঠিন জাতীয় ঐক্য বজায়
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন কর্মসূচি / রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান ট্রাক সংগীতের আয়োজন
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপনের অংশ হিসেবে আজ গণযোগাযোগ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ট্রাকযোগে ভ্রাম্যমাণ সংগীত অনুষ্ঠান
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি