শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
Saturday, 15 August, 2026

ক্র্যাব সদস্যদের সন্তানদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  17 Jul 2026, 19:15

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য সন্তানদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) ক্র্যাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বয়স ভিত্তিক ৩ গ্রুপে মোট ২৭ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আগামী ২৩ জুলাই ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হবে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্’র সঞ্চালনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগি অধ্যাপক মুকুল কুমার বাড়ৈ। সার্বিক তত্বাবধানে ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু জাফর। এসময় ক্র্যাবের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম রাজী, দফতর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক শাহরিয়ার জামান দীপ, কার্যনির্বাহী কমিটির সদস্য আবু হেনা রাসেল ও আইয়ুব আনসারীসহ ক্র্যাব সদস্যগণ ও তাঁদের সন্তানদের মায়েরা উপস্থিত ছিলেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক গ্রুপে ১ম স্থান অধিকার করেছে জয়নাল আবেদীনের সন্তান আবিদা জান্নাত খান আরোশী, ২য় স্থান অধিকার করেছে জিলানী মিলটনের সন্তান এ আর তালহা এবং ৩য় স্থান অধিকার করেছে জাহেদ সেলিমের সন্তান অহর্নিশ দীপ্যময়ী।

খ গ্রুপে ১ম হয়েছে জাহেদ সেলিমের সন্তান সমগীত আর্যগাঁথা, যৌথভাবে ২য় হয়েছে মাসুম মিজানের সন্তান মাহাদ মিজান মন ও আতাউর রহমানের সন্তান আহনাফ রহমান সিদ্দিকী। এছাড়া ৩য় হয়েছে কামরুজ্জামান খানের সন্তান জুয়াইরিয়া জারিন খান।

গ গ্রুপে ১ম হয়েছে শাহরিয়ার আরিফের সন্তান ওয়াসফিয়া বিনতে শাহরিয়ার, ২য় হয়েছে হরলাল রায় সাগরের সন্তান অনুদীপ রায় স্নিগ্ধ, ৩য় হয়েছে ইমরান আলীর সন্তান সুমাইয়া ইসলাম সকাল।

প্রতিযোগিতার বিচারক মুকুল কুমার বাড়ৈ বলেন, শিশুদের মননে যা আসে তা আঁকাআকি করাই চিত্রাঙ্কন। এতে শিশুদের মেধা বিকশিত হয়। এ ধরনের আয়োজন করার জন্য তিনি ক্র্যাব কার্যনির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান। 

Comments

  • Latest
  • Popular

 স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির    বৈঠকে মাদক নির্মূল  ও জুয়া বন্ধের আহবান

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

দুই বছরে ঢাকা সিটির চেহারা পাল্টে দেওয়া সম্ভব :ডিএসসিসি প্রশাসক

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলন দুটোতেই আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ, এগিয়ে ছাত্রীরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

১০
 স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির    বৈঠকে মাদক নির্মূল  ও জুয়া বন্ধের আহবান
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। কমিটির সভাপতি জয়নুল
দুই বছরে ঢাকা সিটির চেহারা পাল্টে দেওয়া সম্ভব :ডিএসসিসি প্রশাসক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জনগণ, গণমাধ্যম ও সিটি করপোরেশন একসঙ্গে
এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ, এগিয়ে ছাত্রীরা
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে শুধু
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইস্পাতকঠিন জাতীয় ঐক্য বজায়