শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
Saturday, 15 August, 2026

রথযাত্রা শুরু ১৬ জুলাই

নিজস্ব প্রতিবদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  14 Jul 2026, 12:29

আগামী ১৬ জুলাই উদযাপিত হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এ উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ৯ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। ২৪জুলাই উল্টো রথের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় এ উৎসব। এর ৯ দিনের মাথায় হয় উল্টো রথযাত্রা।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) মন্দিরে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়। এবারের রথযাত্রা উপলক্ষে বিশ্বশান্তি কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলী কীর্তন, ধর্মীয় নাটক, সংকীর্তনসহ থাকছে নানা আয়োজন।

প্রতি বছরের মতো এবারও রথযাত্রা শুরুর দিন ইসকনের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজধানীর স্বামীবাগ থেকে বের হয়ে ঢাকেশ্বরি জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে। দাবি করা হচ্ছে, বিশ্বের মধ্যে ঢাকার বৃহত্তম রথশোভাযাত্রার খ্যাতি রয়েছে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ইস্কনের সভাপতি সত্যরঞ্জন বাড়ৈ, ইসকনের সাধারণ সম্পাদক ভক্তিময় নিতাই স্বামী মহারাজ, কোষাধ্যক্ষ জ্যোতিশ্বর গৌরহরি দাস ব্রহ্মচারী, কার্যনির্বাহী সদস্য শ্রী শুভ নিতাই দাস ও জয় মহাপ্রভু দাস ব্রহ্মচারীসহ অনেকে।

আয়োজকরা বলেন, রথযাত্রা একটি সার্বজনীন উৎসবে পরিনত হচ্ছে। শোভাযাত্রা অসংখ্য মানুষের অংশগ্রহণ এটিই প্রমাণ করেছে।

ইসকনের বাংলাদেশের সাধারণ সম্পাদক ভক্তিময় নিতাই স্বামী মহারাজ বলেন, জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলে এ উউসবে সামিল হয়। এবারও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা হবে। শোভাযাত্রায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে। মহোৎসব সফল করতে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ ছাড়া শোভাযাত্রাসহ উৎসব উপলক্ষে নিরাপত্তায় নিজস্ব প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

উৎসব এবং শোভাযাত্রায় সবাইকে অংশ নেওয়ার জন্য সনাতন সম্প্রদায়সহ ভক্তদের প্রতি অনুরোধ জানান তিনি।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস-ভগবান জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই ভক্তরা রথের ওপর জগন্নাথ, শুভদ্রা ও বলরামের বিগ্রহ স্থাপন করে সেই রথ টেনে নিয়ে যাবেন এক মন্দির থেকে অন্য মন্দিরে। এই উৎসবকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বসবে মেলা। সেখানে দূর-দূরান্ত থেকে আসবেন ভক্ত ও দর্শনার্থীরা।

Comments

  • Latest
  • Popular

 স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির    বৈঠকে মাদক নির্মূল  ও জুয়া বন্ধের আহবান

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

দুই বছরে ঢাকা সিটির চেহারা পাল্টে দেওয়া সম্ভব :ডিএসসিসি প্রশাসক

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলন দুটোতেই আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ, এগিয়ে ছাত্রীরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

১০
 স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির    বৈঠকে মাদক নির্মূল  ও জুয়া বন্ধের আহবান
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। কমিটির সভাপতি জয়নুল
দুই বছরে ঢাকা সিটির চেহারা পাল্টে দেওয়া সম্ভব :ডিএসসিসি প্রশাসক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জনগণ, গণমাধ্যম ও সিটি করপোরেশন একসঙ্গে
এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ, এগিয়ে ছাত্রীরা
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে শুধু
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইস্পাতকঠিন জাতীয় ঐক্য বজায়