রোববার, ০৪ অক্টোবর, ২০২৬
Sunday, 04 October, 2026
জাতিসংঘের প্রতিবেদন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে ১ কোটি ২৭ লাখ শিশুর শিক্ষায় ক্ষতি

প্রথম আলো ও এএফপি
  24 Jun 2026, 03:35
জাতিসংঘ ফাইল ছবি

সংঘাত, আর্থ–সামাজিক সংকট ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে ২৫ কোটির বেশি শিশু–কিশোরের শিক্ষা ব্যাহত হচ্ছে। এর মধ্যে বাংলাদেশের ১ কোটি ২৭ লাখ শিশু–কিশোর রয়েছে। একই কারণে বিশ্বের সোয়া ৯ কোটি শিশু স্কুল থেকে পুরোপুরি ছিটকে পড়েছে। গতকাল মঙ্গলবার জাতিসংঘের প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গবেষণাটি করেছে ‘এডুকেশন ক্যাননট ওয়েট’। এটি বিশ্বের সংকটপূর্ণ অঞ্চলগুলোয় শিশুদের শিক্ষা নিশ্চিত করতে জাতিসংঘের উদ্যোগে গঠন করা একটি বৈশ্বিক তহবিল। চলতি বছর হালনাগাদ করা এই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ১৮ মাসের ব্যবধানে সংঘাত ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সংকটের মুখে পড়া শিশুর সংখ্যা ২ কোটি ১০ লাখ বেড়েছে। ফলে বিশ্বব্যাপী এমন শিশুর সংখ্যা পৌঁছেছে আনুমানিক ২৫ কোটি ৮০ লাখে।
প্রতিবেদনে এমন শিশু–কিশোরদের ওপর আলোকপাত করা হয়েছে, যাদের বয়স স্কুলে যাওয়ার। কিন্তু সংঘাত, বাস্তুচ্যূতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং দীর্ঘস্থায়ী আর্থ–সামাজিক সংকটের কারণে তাদের শিক্ষা বিঘ্নিত হয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, এসব কারণে ৯ কোটি ৩০ লাখ শিশু স্কুল থেকে পুরোপুরি ছিড়কে পড়েছে। আর শিক্ষার ক্ষেত্রে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ২৫ কোটি ৮০ লাখ শিশুর প্রায় ৬০ শতাংশই মাত্র নয়টি দেশের। দেশগুলো হলো—আফগানিস্তান, বাংলাদেশ, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ইথিওপিয়া , মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান ও ইয়েমেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে স্কুলে যাওয়ার বয়সী আনুমানিক ৪ কোটি ২৮ লাখ শিশু রয়েছে। তাদের মধ্যে ১ কোটি ২৭ লাখ শিশুর শিক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পেছনে সবচেয়ে বেশি—৯৮ দশমিক ১ শতাংশ দায়ী করা হয়েছে প্রাকৃতিক দুর্যোগকে। আর ১ দশমিক ৯ শতাংশ দায়ী আর্থ–সামাজিক সংকট।
এডুকেশন ক্যাননট ওয়েটের পরিচালক মায়সা জালবুত বলেন, সংঘাত এবং জলবায়ু পরিবর্তন শিক্ষার ক্ষেত্রে অর্জনগুলোকে উল্টো দিকে ঠেলে দিচ্ছে। প্রতিবেদনের ফলাফলগুলো দেখিয়ে দিচ্ছে যে ঠিক কোন জায়গাগুলোয় সবচেয়ে বেশি সহায়তার প্রয়োজন এবং কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে।

Comments

  • Latest
  • Popular

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

২

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

৩

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৬

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

৭

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

৮

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৯

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১০
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠানের আহ্বান ফলকার টুর্কের
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং যুক্তরাষ্ট্রের জ্বালানমন্ত্রী ক্রিস রাইট (Chris Wright)-এর মধ্যে
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব গ্রহণ করলেন আইরিন খান
আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ