শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
Saturday, 15 August, 2026

শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে কিছু মহল - স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  17 Jul 2026, 02:14

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করে সরকারকে বিব্রত করতে চায় কিছু মহল।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ও এমন আন্দোলনের এমন প্রবনতা দেখা গিয়েছিলো। অনেক অছাত্রও আন্দোলনে এসেছিলো বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন,শিক্ষার্থীদের দাবির বিষয়টি সরকার গুরুত্বসহকারে নিয়ে তার সমাধান দিয়েছে। এরপর যা হচ্ছে, সেটা শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই, সরকারকে বিব্রত করার জন্য বিভিন্ন মহলের চেষ্টা থাকতে পারে।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন এটাতো আমরাও চাই। আইনিভাবে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতি করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Comments

  • Latest
  • Popular

 স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির    বৈঠকে মাদক নির্মূল  ও জুয়া বন্ধের আহবান

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

দুই বছরে ঢাকা সিটির চেহারা পাল্টে দেওয়া সম্ভব :ডিএসসিসি প্রশাসক

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলন দুটোতেই আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ, এগিয়ে ছাত্রীরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

১০
 স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির    বৈঠকে মাদক নির্মূল  ও জুয়া বন্ধের আহবান
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। কমিটির সভাপতি জয়নুল
দুই বছরে ঢাকা সিটির চেহারা পাল্টে দেওয়া সম্ভব :ডিএসসিসি প্রশাসক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জনগণ, গণমাধ্যম ও সিটি করপোরেশন একসঙ্গে
এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ, এগিয়ে ছাত্রীরা
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে শুধু
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইস্পাতকঠিন জাতীয় ঐক্য বজায়