বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
Thursday, 10 September, 2026

জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক:
  10 Dec 2024, 22:37
জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ...................................ছবি: সংগৃহীত

জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আগামী ০১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মানবাধিকার পরিষদের ব্যুরোতে থাকবেন।

জাতিসংঘ মানবাধিকার পরিষদের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী অঙ্গ হিসেবে এ ব্যুরো জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক গ্রুপের প্রতিটির প্রতিনিধিত্বকারী একজন প্রেসিডেন্ট এবং চারজন ভাইস প্রেসিডেন্ট নিয়ে গঠিত।

চলতি বছর অক্টোবর থেকে ভাইস প্রেসিডেন্সির জন্য নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। তখন বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) প্রতিনিধিত্বকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিল।

এপিজি সর্বসম্মতিক্রমে ভাইস প্রেসিডেন্সির জন্য বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন করে এবং কাউন্সিলের বৃহত্তর সদস্যপদ বিবেচনার জন্য মনোনয়ন প্রেরণ করে। অবশেষে প্রক্রিয়াটি সফলভাবে সমাপ্ত হয়। বাংলাদেশ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য সমগ্র কাউন্সিল সদস্যদের সর্বসম্মত সমর্থন অর্জন করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ নির্বাচন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিচক্ষণ নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাস এবং বহুপাক্ষিক ক্ষেত্রে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও ক্রমবর্ধমান প্রভাবের স্বীকৃতির আরেকটি উদাহরণ।

উল্লেখ্য, ২০০৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো জাতিসংঘের এ মর্যাদাপূর্ণ মানবাধিকার সংস্থার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছে বাংলাদেশ।

Comments

  • Latest
  • Popular

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠানের আহ্বান ফলকার টুর্কের

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই এ দেশের সবাই সমান অধিকার ভোগ করবে- স্বরাষ্ট্রমন্ত্রী

ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে আরো সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা সজীব ভুঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ইরানের রাষ্ট্রদূতের, মধ্যপ্রাচ্য উত্তেজনার অবসান প্রত্যাশা ঢাকার

হরমুজ দিয়ে বাংলাদেশের এলএনজিবাহী জাহাজ চলাচলে অসুবিধা হবে না: ইরানের রাষ্ট্রদূত

১০
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠানের আহ্বান ফলকার টুর্কের
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং যুক্তরাষ্ট্রের জ্বালানমন্ত্রী ক্রিস রাইট (Chris Wright)-এর মধ্যে
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব গ্রহণ করলেন আইরিন খান
আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ
জাতিসংঘে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী / ২০৩০ সালের মধ্যে সড়কে প্রাণহানিঅর্ধেকে কমিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের