শনিবার, ১৬ মে, ২০২৬
Saturday, 16 May, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসন

বাংলাদেশ, ভারত, চীনসহ আট দেশের দূত রাখাইন পরিদর্শনে

কূটনৈতিক প্রতিবেদক
  10 Mar 2023, 18:58
প্রতীকী ছবি

বাংলাদেশে আশ্রিত হাজারখানেক রোহিঙ্গাকে পাইলট প্রকল্পের আওতায় রাখাইনে ফেরানোর প্রস্তুতি নিচ্ছে মিয়ানমার। প্রত্যাবাসন প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ, ভারত, চীনসহ আসিয়ান জোটের আটজন দূতকে মংডু এবং সিটুওয়েক প্রত্যাবাসন শিবিরগুলো সরেজমিনে দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ ) মিয়ানমার কর্তৃপক্ষ এসব কথা জানিয়েছে। ইয়াঙ্গুনের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত রাখাইনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন দূতেরা।

ঢাকা ও নেপিডোর দায়িত্বশীল কূটনৈতিক সূত্রানুসারে, মিয়ানমারের সামরিক সরকার এই প্রথম রাষ্ট্রীয় আয়োজনে দলবদ্ধভাবে বাংলাদেশ, ভারত, চীনসহ আসিয়ানের দূতদের রাখাইন পরিদর্শনে নিয়ে গেল। সূত্রমতে, সফরের প্রথম দিনে দূতদের টেকনাফ সীমান্তের ঠিক উল্টো দিক নাফ নদীর তীরে নকুইয়া গ্রামে পাঁচ বছর আগে স্থাপিত অন্তর্বর্তীকালীন শিবিরের সংস্কার কাজ দেখানো হয়। এসময় কূটনীতিকদের জানানো হয়, জলপথে যাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়া হবে, তাদের প্রথম কিছুদিন ওই শিবিরে রাখা হবে। পরে তাদের মংডুর লাপুখা শিবিরে নেওয়া হবে। সেখানে মাসখানেক রেখে তাদের মংডু এবং সিটুওয়েকের কাছে নির্মাণাধীন শিবিরগুলোতে স্থায়ীভাবে স্থানান্তর করা হবে।

চীনের বিনিয়োগ তৈরি হতে যাওয়া তেল কোম্পানি এবং গভীর সমুদ্রবন্দরে জন্য বিখ্যাত চাকফু এলাকায় ২০১২ সাল থেকে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের যে শিবির ছিল, তা-ও কূটনীতিকদের দেখানো হয়েছে বলে জানা গেছে। সেই সঙ্গে বলা হয়, ওই শিবিরগুলো বন্ধ করে পাশের গ্রামে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্থায়ীভাবে  স্থানান্তর করা হবে। ওই এলাকায় একটি মসজিদের অস্তিত্ব এখনো বিদ্যমান রয়েছে বলে দূতদের দেখানো হয়। তবে কবে নাগাদ প্রত্যাবাসন শুরু হতে পারে- এমন কোনো ধারণা মিয়ানমার দিয়েছে কি না সেই সম্পর্কে কিছু জানা যায়নি। পাইলট প্রজেক্টের আওতায় হাজারের বেশি রোহিঙ্গাকে গ্রহণের মধ্য দিয়ে মিয়ানমার প্রত্যাবাসন শুরু করতে চায় বলেই শুধু জানা গেছে। 

এদিকে রাখাইনে বাংলাদেশ, ভারত ও চীনের দূতদের সফরের খবর প্রচারের পর থেকে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এ উদ্যোগকে স্বাগত জানালেও পূর্ণ অধিকারের নিশ্চয়তা ছাড়া প্রত্যাবাসনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু করেছে।

Comments

  • Latest
  • Popular

ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানাতে রাশিয়ান হাউসের আয়োজনে ঢাকায় চলচ্চিত্র উৎসব শুরু

ঢাকায় রাশিয়ার দূতাবাস ও রাশিয়ান হাউসের মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন

শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, পিঠ চাপড়ে দিলেন মোদি

‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত

গ্রেপ্তার থাকা সাংবাদিকদের কারো কারো মানবতাবিরোধী অপরাধের দায় আছে: জাহেদ উর রহমান

বাংলাদেশ–ভারতের সম্পর্কের অগ্রগতি ধরে রাখতে শ্রদ্ধা ও বোঝাপড়া জরুরি

স্পোর্টস এবং কালচার উইং চালু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়: শামা ওবায়েদ

বাংলাদেশ–ভারত ভিসা কার্যক্রম পুরোদমে চালু হচ্ছে

কূটনীতিতে 'Accord' বা ' স্বীকৃতি বা অনুমতি প্রদান; আপস মীমাংসা' বলতে কি বুঝায়?

বিদেশে নিযুক্ত নয় মিশনপ্রধানের সচিব পদে পদোন্নতি

১০
সংসদে পররাষ্ট্রমন্ত্রী / সাড়ে তিন লাখের তথ্য যাচাই করে আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক বলছে মিয়ানমার
এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমারে পাঠানো রোহিঙ্গাদের তালিকার মধ্যে মাত্র সাড়ে তিন লাখ
রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যেসব রোহিঙ্গা সৌদি আরবে গিয়েছিলেন, তাঁদের
ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, গুলিতে শিশু আহত হওয়ার প্রতিবাদ
ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মোকে আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে বাংলাদেশ। মিয়ানমার সীমান্তের
বিএফটিআই ও আইটিডি'র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
গতকাল বৃহস্পতিবার ব্যাংককে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং থাইল্যান্ডের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রেড অ্যান্ড