বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
Wednesday, 05 August, 2026

ঢাকা রোহিঙ্গা ও জলবায়ু বাস্তুচ্যুতদের জন্য সক্রিয় বৈশ্বিক সহায়তা চায়

বাসস
  23 Jan 2021, 23:26
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, জোরপূর্বক বাস্তÍচ্যুত রোহিঙ্গা ও জলবায়ু বাস্তÍচ্যুতদের জন্য বাংলাদেশের সক্রিয় আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। তিনি বলেন, ‘এই বিশাল বাস্তÍচ্যুতদের ব্যবস্থাপনার জন্য আমাদের আন্তর্জাতিক স¤প্রদায়ের কার্যকর এবং সক্রিয় সমর্থন প্রয়োজন।’

ড. মোমেন উল্লেখ করেন যে, এ ধরনের সমস্যা মোকাবেলার প্রাথমিক অভিজ্ঞতা বাংলাদেশের রয়েছে, কারণ দেশটিতে ১১ লক্ষ রোহিঙ্গা রয়েছে, যারা তাদের পৈতৃক বাড়ি থেকে জোরপূর্বক বাস্তÍচ্যুত হয়েছেন এবং জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছর নিয়মিতভাবে বেশ ভাল সংখ্যক বাস্তÍচ্যুত হন। পররাষ্ট্রমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উদ্যোগে আয়োজিত ১৩তম গ্লোবাল ফোরাম অফ মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টে (জিএফএমডি) ভার্চুয়ালি বক্তৃতাকালে এসব কথা বলেন।

তিনি বলেন, অভিবাসন সম্পর্কিত সব সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনার জন্য একটি স্বেচ্ছাসেবী, অ-বাধ্যবাধকতা এবং সরকার পরিচালিত প্রক্রিয়ার সমন্বয়ে কাজ করার মতো তাৎপর্যপূর্ণ ও স্বাতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো জিএফএমডি’র রয়েছে।

কার্যকর অভিবাসন প্রশাসনের চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্ব, সহযোগিতা এবং অন্তর্ভুক্তি ভাগাভাগি করাটা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সকল কার্যক্রমের মূল কথা হচ্ছে অভিবাসীদের চূড়ান্ত স্বার্থকে সামনে রেখে আমাদের সকল ব্যবস্থা গ্রহণ করা উচিত।’

কোভিড-১৯ সময়কালের কথা উল্লেখ করে তিনি বলেন, এসময় বিশ্ব প্রত্যক্ষ করেছে যে অভিবাসী শ্রমিকরাই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, ‘নিয়োগের প্রাথমিক পর্যায়েই নীতিগত অবস্থান থেকে আমাদেরকে মজুরি, স্বাস্থ্য, চাকরি সুরক্ষা এবং পরিশেষে নিরাপদ প্রত্যাবর্তনের বিষয়ে অভিবাসীদের অধিকার নিশ্চিত করতে হবে।’ এটি নিশ্চিত করার জন্য তিনি বলেন, জিএফএমডি’র মতো প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তর্জাতিক স¤প্রদায় এবং সমস্ত স্থানীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক সহযোগীদের মূল ভূমিকা পালন করতে হবে।

Comments

  • Latest
  • Popular

মানব পাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত

রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান ট্রাক সংগীতের আয়োজন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ নিলেন ক্র্যাব সদস্যরা

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক

মানবপাচার ও অনলাইন স্ক্যাম স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চিতলমারী থানা প্রেস ক্লাবের নতুন কমিটির সভাপতি টিপু, সম্পাদক অরুণ

১০
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী ও
বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যে হালাল পণ্যের বড় সম্ভাবনা
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে গতানুগতিক বাণিজ্যের বাইরে হালাল পণ্যের বড় সম্ভাবনা দেখছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার
সংসদে পররাষ্ট্রমন্ত্রী / সাড়ে তিন লাখের তথ্য যাচাই করে আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক বলছে মিয়ানমার
এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমারে পাঠানো রোহিঙ্গাদের তালিকার মধ্যে মাত্র সাড়ে তিন লাখ
রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যেসব রোহিঙ্গা সৌদি আরবে গিয়েছিলেন, তাঁদের