বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
Thursday, 08 October, 2026

প্রবাসীদের বসবাসের জন্য সবচেয়ে সাশ্রয়ী ১০ দেশ

ফোর্বস
  10 Oct 2024, 17:41
ভিয়েতনামের হো চি মিন শহর ফাইল ছবি: রয়টার্স


কখনো কি মনে হয়েছে ব্যাগ গুছিয়ে নতুন একটি দেশে পাড়ি জমাবেন? সেখানে বসবাস শুরু করবেন? কিন্তু নতুন দেশে জীবনযাপনের খরচ বেশি হবে ভেবে আবার থেমে গেছেন কি?

এমন ব্যক্তিদের জন্য ইন্টারনেশনসের ‘এক্সপ্যাট ইনসাইডার ২০২৪’ নামক জরিপটি সহায়ক হতে পারে। জরিপের ভিত্তিতে প্রবাসীদের বসবাসের জন্য সাশ্রয়ী দেশগুলোর সূচক প্রকাশ করেছে ইন্টারনেশনস।

‘পারসোনাল ফিন্যান্স ইনডেক্স’ নামের সূচকটি তৈরির ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। এগুলো হলো—প্রবাসীদের জীবনযাপনের ব্যয়, আর্থিক অবস্থা নিয়ে সন্তুষ্টি ও পারিবারিক আয়সংশ্লিষ্ট দেশে স্বচ্ছন্দ জীবন যাপন করা যায় কি না।

সূচক অনুসারে প্রবাসীদের বসবাসের জন্য সাশ্রয়ী শীর্ষ ১০ দেশের তালিকা তুলে ধরা হলো—

বিশ্বে প্রবাসীদের বসবাসের জন্য সাশ্রয়ী দেশের সূচকে সবার ওপরে আছে ভিয়েতনামের নাম। দেশটি এ নিয়ে টানা চারবার প্রথম স্থানে উঠে এল। জরিপে অংশ নেওয়া দেশটির ৮৬ শতাংশ প্রবাসী বলেছেন, ভিয়েতনামে জীবনযাপনের খরচ তাঁদের অনুকূলে আছে।

সূচকে দ্বিতীয় অবস্থানে আছে কলম্বিয়ার নাম। জরিপে অংশ নেওয়া দেশটির ৮৫ শতাংশ প্রবাসী বলেছেন, সেখানকার জীবনযাপনের ব্যয় তাঁদের অনুকূলে আছে। ২০২৩ সালের সূচকে দেশটির অবস্থান ছিল সপ্তম।

তালিকায় ইন্দোনেশিয়ার অবস্থান তৃতীয়। জরিপে অংশ নেওয়া দেশটির প্রবাসীদের ৭২ শতাংশ বলেছেন, তাঁরা তাঁদের জীবনযাত্রার ব্যয় নিয়ে সন্তুষ্ট।

সূচকে পানামার অবস্থান চতুর্থ। ফিলিপাইন পঞ্চম। ভারত ষষ্ঠ অবস্থানে আছে।

প্রবাসীদের জন্য বসবাসে সাশ্রয়ী দেশের তালিকায় মেক্সিকোর অবস্থান সপ্তম। অষ্টম স্থানে আছে থাইল্যান্ড। নবম স্থানে ব্রাজিল। তালিকায় চীনের অবস্থান দশম।

Comments

  • Latest
  • Popular

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৩

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৫

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

৬

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৭

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৮

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৯

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

১০
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী ও
বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যে হালাল পণ্যের বড় সম্ভাবনা
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে গতানুগতিক বাণিজ্যের বাইরে হালাল পণ্যের বড় সম্ভাবনা দেখছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার
সংসদে পররাষ্ট্রমন্ত্রী / সাড়ে তিন লাখের তথ্য যাচাই করে আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক বলছে মিয়ানমার
এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমারে পাঠানো রোহিঙ্গাদের তালিকার মধ্যে মাত্র সাড়ে তিন লাখ
রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যেসব রোহিঙ্গা সৌদি আরবে গিয়েছিলেন, তাঁদের