মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
Tuesday, 26 May, 2026

ভারতীয় ভিসা কয়েক সপ্তাহের মধ্যে সহজ করার আশ্বাস দিল্লির

• দিল্লির হায়দরাবাদ হাউসে খলিলুর রহমান ও এস জয়শঙ্করের বৈঠক • ঢাকার নতুন সরকারের সঙ্গে সম্পর্কে জোরদারে আগ্রহী দিল্লি
প্রথম আলো
  08 Apr 2026, 22:22
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ বুধবার ছবি: এস জয়শঙ্করের এক্স থেকে

আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে ভারত। আজ বুধবার দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই আশ্বাস দেন।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লিতে শুভেচ্ছা সফরের দ্বিতীয় দিনে আজ দুপুরে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে এস জয়শঙ্করের সঙ্গে তাঁর এক ঘণ্টার বেশি আলোচনা হয়। তাঁরা নিজেদের প্রতিনিধিদের নিয়ে আলোচনার পাশাপাশি দুজন একান্তে কিছু সময় কথা বলেন।
আলোচনায় জয়শঙ্কর বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত হওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারত সরকারের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। অগ্রাধিকার ভিত্তিতে খুব দ্রুত বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের চিকিৎসা ভিসা চালু করা হচ্ছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
বৈঠকের পর জয়শঙ্কর এক্সে এক পোস্টে লিখেছেন: ‘ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ব্যাপারে আমরা একমত পোষণ করেছি।’
বৈঠক নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই পক্ষ বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে অংশীদারত্ব গভীর করার প্রস্তাবগুলো পর্যালোচনা করেছে। এই লক্ষ্যে শিগগিরই পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া আলোচনায় দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়াবলি নিয়েও মতবিনিময় করেছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ বুধবার ছবি: এস জয়শঙ্করের এক্স থেকে
এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করায় ভারত সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। গ্রেপ্তার ব্যক্তিদের দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে।
এ ছাড়া গণ–অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ঢাকার কাছে প্রত্যর্পণের জন্য অনুরোধ জানানো হয়েছে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে। শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম দিল্লিতে আলোচনায় বসে তাঁকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হলো।
আলোচনার পর এস জয়শঙ্কর তাঁর এক্স হ্যান্ডলারে লেখেন, ‘বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান ও তাঁর প্রতিনিধিদলকে আপ্যায়ন করতে পেরে আনন্দিত বোধ করছি। আমরা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে বিভিন্ন দিক থেকে শক্তিশালী করার ব্যাপারে আলোচনা করেছি। এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেছি। ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ব্যাপারে আমরা একমত পোষণ করেছি।’
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় উভয় পক্ষ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার গুরুত্বের ওপর জোর দেয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সদ্য নির্বাচিত বিএনপি সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে এবং পারস্পরিক আস্থা, সম্মান ও পারস্পরিক সুফলের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।
ডিজেল ও সার সরবরাহ বাড়ানোর অনুরোধ
বিকেলে দিল্লিতে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য ভারতের পেট্রোলিয়াম মন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি ভারত থেকে বাংলাদেশে ডিজেল ও সার সরবরাহের পরিমাণ বাড়ানোর অনুরোধ করেন। হরদীপ পুরী এ সময় তাঁকে জানান, ভারত সরকার বিষয়টি দ্রুত ও ইতিবাচকভাবে বিবেচনা করবে।
আলোচনায় উভয় পক্ষ গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়গুলোয় নিয়মিত পরামর্শ চালিয়ে যাওয়ার ব্যাপারেও একমত হন।
এর আগে সকালে ভারতের কয়েকজন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে প্রাতরাশ সভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী।
বিজেপি সভাপতিকে বিএনপি চেয়ারম্যানের চিঠি
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি নিতিন নবীনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। দিল্লি সফররত প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ওই চিঠি গত মঙ্গলবার রাতে বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় চোথাউওয়ালের কাছে হস্তান্তর করেন।
আজ দুপুরে বিজয় চোথাউওয়ালে তাঁর এক্স হ্যান্ডলে এই তথ্য জানান। তিনি লিখেছেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের সঙ্গে আমার দেখা হয়েছে। এ সময় তিনি আমার হাতে একটি চিঠি তুলে দিয়েছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ওই চিঠি লিখেছেন বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনকে। আমাদের আলোচনার সময় উপস্থিত ছিলেন বিজেপি নেতা শিশির বাজুরিয়া।’
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে দিল্লিতে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখা ও আন্তর্জাতিক বিভাগের সদস্য শিশির বাজুরিয়াকে নিয়ে বিজয় চোথাউওয়ালে সাক্ষাৎ করেন হুমায়ুন কবিরের সঙ্গে।

Comments

  • Latest
  • Popular

রাশিয়ান হাউস ইন ঢাকায় রুশ ঐতিহ্য আবিষ্কার: মাতরিয়োশকা ডল পেইন্টিং মাস্টার ক্লাস অনুষ্ঠিত

জাপানের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির অনুসমর্থনের প্রস্তাবে সায় মন্ত্রিসভার

“ফ্রেমস অব মেমোরি” চলচ্চিত্র উৎসবে মুগ্ধ বাংলাদেশের হাজারো শিক্ষার্থী

বাংলাদেশের পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে চারটি সেক্টরে কর্মী নেবে কাতার

ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানাতে রাশিয়ান হাউসের আয়োজনে ঢাকায় চলচ্চিত্র উৎসব শুরু

ঢাকায় রাশিয়ার দূতাবাস ও রাশিয়ান হাউসের মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন

শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, পিঠ চাপড়ে দিলেন মোদি

‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত

গ্রেপ্তার থাকা সাংবাদিকদের কারো কারো মানবতাবিরোধী অপরাধের দায় আছে: জাহেদ উর রহমান

বাংলাদেশ–ভারতের সম্পর্কের অগ্রগতি ধরে রাখতে শ্রদ্ধা ও বোঝাপড়া জরুরি

১০
শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, পিঠ চাপড়ে দিলেন মোদি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। এর মধ্য দিয়ে
‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত
ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি। আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র
ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার / বাংলাদেশ–ভারতের সম্পর্কের অগ্রগতি ধরে রাখতে শ্রদ্ধা ও বোঝাপড়া জরুরি
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারতের সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার
স্পোর্টস এবং কালচার উইং চালু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়: শামা ওবায়েদ
ক্রীড়া কূটনীতিকে এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথমবারের মতো স্পোর্টস এবং কালচার উইং চালু করেছে বলে