বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
Thursday, 12 March, 2026

অদক্ষ শাসনের কারণেই বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তন: অজিত দোভাল

দ্য হিন্দু
  01 Nov 2025, 14:38
অজিত দোভাল ফাইল ছবি: এএফপি

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, গত সাড়ে তিন বছরে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকারের পরিবর্তন বা উত্থানের মূল কারণ ছিল ‘অদক্ষ ও দুর্বল শাসন’।
গতকাল শুক্রবার ভারতে পালিত ‘জাতীয় একতা দিবস’ উপলক্ষে আয়োজিত সরদার প্যাটেল স্মারক বক্তৃতায় দোভাল এ কথা বলেন। সুশাসন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে দোভাল বলেন, ‘জাতি গঠনপ্রক্রিয়া’ ও দেশকে সুরক্ষিত করার ক্ষেত্রে শাসন ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালন করে।
অজিত দোভাল বিগত কয়েক বছরে ভারতের প্রতিবেশী দেশগুলোতে ঘটে যাওয়া পরিবর্তন সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘বিশাল সাম্রাজ্য, রাজতন্ত্র, গোষ্ঠীশাসন, অভিজাততন্ত্র বা গণতন্ত্রের উত্থান ও পতনের ইতিহাস আসলে তাঁদের শাসনেরই ইতিহাস। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং অন্যান্য দেশে অসাংবিধানিক পদ্ধতির মাধ্যমে সাম্প্রতিক শাসন পরিবর্তনের ঘটনাগুলো আসলে দুর্বল ও অদক্ষ শাসনেরই উদাহরণ।’
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দল আওয়ামী লীগের সমর্থকদের আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় নির্বাচন বর্জনের আহ্বান জানানোর পরপরই প্রতিবেশী দেশগুলো সম্পর্কে দোভাল এমন মন্তব্য করলেন। বর্তমানে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দোভাল অভ্যন্তরীণ দুর্বলতা ও অদক্ষ শাসনের কারণে সাম্রাজ্যগুলোর উত্থান ও পতনের উদাহরণ টেনে বলেন, ‘আমি বিশ্বাস করি, একটি জাতি গঠনপ্রক্রিয়া, সেই সঙ্গে একটি দেশকে সুরক্ষিত রাখতে এবং তার লক্ষ্য ও আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করার ক্ষেত্রে শাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

Comments

  • Latest
  • Popular

অন্তর্বর্তী সরকারের চুক্তিতে নিয়োগ দেওয়া চার রাষ্ট্রদূতকে ঢাকায় প্রত্যাহার

গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে দিল্লি: প্রণয় ভার্মা

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

ঐতিহাসিক ৭ মার্চ আজ: ক্ষোভের বিস্ফোরণ ছড়াল সবখানে

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে বিএনপি-জামায়াত ‘সম্মতি দিয়েছিল’: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস সৌদিসহ কয়েকটি মুসলিম দেশের

সরে দাঁড়াল ফিলিস্তিন, বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

খলিলুর রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জয়শঙ্করের

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

১০
ইফতার অনুষ্ঠানে / গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে দিল্লি: প্রণয় ভার্মা
ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত সব সময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও
খলিলুর রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জয়শঙ্করের
নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে সুবিধাজনক সময়ে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত
খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত
দুই দেশের জনগণের স্বার্থে ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় নানা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছে পাকিস্তান ও
ব্রিফিংয়ে জয়সোয়াল / বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ করবে ভারত
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়নে কাজ করবে ভারত। ঢাকার সঙ্গে উষ্ণ সম্পর্ক
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'