বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
Thursday, 19 November, 2026

সমুদ্রের উচ্চতা বৃদ্ধি রোধে ‘ঐতিহাসিক’ চুক্তিতে সম্মত জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো

আন্তর্জাতিক ডেস্ক
  05 Mar 2023, 18:40

সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে পৃথিবীর প্রায় অর্ধেক এলাকা তলিয়ে যাওয়া রোধে অত্যবশ্যকীয় পদক্ষেপ গ্রহণে বছরের পর বছর আলোচনার পর অবশেষে শনিবার এ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির খসড়ায় স্বাক্ষরে সম্মত হয়েছে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো। সম্মেলনের সভাপতি রেনা লি নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে রোববার (৫ মার্চ) প্রতিনিধিদের সামনে দীর্ঘ করতালির মধ্যে উচ্চস্বরে ঘোষণা করেন ‘আমাদের প্রচেষ্টা অবশেষে লক্ষ্যে পৌঁছেছে।'

খসড়াটি তাৎক্ষণিকভাবে প্রকাশ না হলেও ১৫ বছরেরও বেশি আলোচনার পর জীববৈচিত্র্য রক্ষায় একটি যুগান্তকারী মুহূর্ত হিসাবে পরিবেশবাদীরা এটিকে স্বাগত জানিয়েছেন। ২০৩০ সালের মধ্যে বিশ্বের ৩০ শতাংশ ভূমি এবং মহাসাগর সংরক্ষণে চুক্তিটিকে অপরিহার্য হিসাবে দেখা হয়, যেমনটি ডিসেম্বরে মন্ট্রিলে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক চুক্তিতে বিশ্বের সরকারগুলো সম্মত হয়েছিল।

গ্রিনপিসের লরা মেলার বলেন, ‘এটি সংরক্ষণের জন্য একটি ঐতিহাসিক দিন এবং একটি বিভক্ত বিশ্বের ভূ-রাজনীতি সত্ত্বেও প্রকৃতি এবং মানুষের সুরক্ষার প্রচেষ্টা বিজয়ী হতে পারে, এটি তার একটি নজির।’

শুক্রবার থেকে শনিবার রাতভর ম্যারাথন সেশন সহ দুই সপ্তাহের ব্যাপক আলোচনার পর প্রতিনিধিরা একটি খসড়া চূড়ান্ত করেছেন। লি আলোচকদের বলেছেন, ‘এ নিয়ে পুনরায় কোনো আলোচনা হবে না।’ তিনি ঘোষণা দেন, আইনজীবীদের দ্বারা যাচাই এবং জাতিসংঘের ছয়টি অফিসিয়াল ভাষায় অনুবাদ করার পরে চুক্তিটি পরবর্তী তারিখে আনুষ্ঠানিকভাবে গৃহীত হবে। 

জাতিসংঘের সেক্রেটারি-জেনারেল আন্তোনিও গুতেরেস প্রতিনিধিদের প্রশংসা করেছেন। এক মুখপাত্র বলেন, চুক্তিটি ‘বহুপাক্ষিকতার বিজয় এবং বর্তমান ও আগামী প্রজন্মের জন্য সমুদ্রের বিপন্নতার মুখোমুখি হওয়ার ধ্বংসাত্মক প্রবণতা মোকাবেলায় এই বিশ্বব্যাপী প্রচেষ্টা একটি স্মরণীয় ঘটনা।’

 

Comments

  • Latest
  • Popular

নিরাপদে ও সুশৃঙ্খলভাবে বিজয় দিবস উদযাপনে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

১

দিল্লি চায় হাসিনাকে ফেরতে সামরিক বিমান পাঠানো হোক, এই খবর নিয়ে প্রশ্নে কিছু বললেন না জয়সোয়াল

২

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে

৩

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার-এর সাক্ষাৎ

৫

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

ঢাকায় ভিডিও করা চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত

৭

মানুষজনকে ভ্রমণ করতে হলে ট্রাভেল ডকুমেন্ট লাগে: জয়সোয়াল

৮

শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন

৯

কপ৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী কাল তুরস্ক যাচ্ছেন

১০
নৌবাহিনীর জন্য জরিপ জাহাজ আসছে যুক্তরাজ্য থেকে
নৌবাহিনীর জন্য যুক্তরাজ্য থেকে একটি জরিপ জাহাজ কিনতে চুক্তি সই করেছে বাংলাদেশ। ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন
সমুদ্র অর্থনীতি নিয়ে মন্ত্রী পর্যায়ের সম্মেলন কাল শুরু হচ্ছে ঢাকায়
কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা ডিপ্লোম্যাট ডট কম তৃতীয় আইওআরএ সমুদ্র অর্থনীতি মন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামীকাল বুধবার শুরু