রোববার, ২৫ অক্টোবর, ২০২৬
Sunday, 25 October, 2026

নৌবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন শুরু

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক:
  19 May 2024, 12:41
নৌবাহিনীতে চাকরির সুযোগ...................................ছবি: সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে ২০২৫-এ ডিইও ব্যাচে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা নৌবাহিনীর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন-

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
ব্যাচের নাম: ২০২৫-এ ডিইও ব্যাচ
পদের নাম: কমিশন্ড অফিসার

১। শিক্ষা শাখা (বিবিধ বিষয়)– পুরুষ ও মহিলা

ক। শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক (সম্মান)। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-ছেলে) প্রাপ্ত হতে হবে।

(১) ইংরেজি (২) পদার্থ (৩) রসায়ন (৪) গণযোগাযোগ ও সাংবাদিকতা

খ। নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে এ্যাক্টিং সাব-লেফটেন্যান্ট পদে ৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত/স্থায়ী করা হবে।

২। শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার)– পুরুষ ও মহিলা

ক। শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত যেকোন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-ছেলে) প্রাপ্ত হতে হবে।

(১) সিভিল ইঞ্জিনিয়ারিং (২) আর্কিটেকচার

খ। নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে ৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত/স্থায়ী করা হবে।

৩। শিক্ষা শাখা (মেডিকেল)– পুরুষ

ক। শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রিসহ ইর্ন্টানশিপ সম্পন্নকারী হতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএইসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ (৫-ছেলে) প্রাপ্ত হতে হবে।

খ। চেম্বার টেস্ট: প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকারের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

গ। নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে এ্যাক্টিং লেফটেন্যান্ট’ পদে ৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত/স্থায়ী করা হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। (ব্যারিষ্টার/আইন বিষয়ে পিএইচডি ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)।

বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত

আবেদনের নিয়ম: আগ্রহীরা নৌবাহিনীর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন

আবেদনের শুরু সময়: আবেদন শুরু হয়ে গেছে।

আবেদনের শেষ সময়: ৩ জুলাই ২০২৪।

Comments

  • Latest
  • Popular

কুইন্স কমনওয়েলথ পদক পেলো আনান মুস্তাফিজ

১

‘আমার তিন বোনের পাঁচ–ছেলে মেয়ে মারা গেছে, ওরা ৯ জন বেড়াতে এসেছিল’

২

সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ

৪

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

৫

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

৬

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৭

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৯

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০
সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত
সচিব হিসেবে একযোগে পদোন্নতি পেয়েছেন বিদেশে বাংলাদেশ মিশনে নেতৃত্ব দিয়ে আসা তিন নারী হাই কমিশনার
রাষ্ট্রদূত হলেন দুই সেনা কর্মকর্তা
বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল কবীর আহাম্মদ ও বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো.
অফিসার পদে চাকরি দেবে সীমান্ত ব্যাংক
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। ‘অফিসার (অফিসার-সিনিয়র অফিসার)’ পদে কর্মী নিয়োগ
বাংলাদেশ থেকে বৈধ পথে আরও কর্মী নিতে আগ্রহী ইতালি- স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ থেকে বৈধ পথে আরও দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিতে আগ্রহী ইতালি। আজ বিকালে বাংলাদেশ সচিবালয়ে