সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
Monday, 24 August, 2026

সাংবাদিক জাহাঙ্গীর আলমকে পুলিশের তলব, ক্র্যাবের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  20 May 2025, 22:37
মুহাম্মদ জাহাঙ্গীর আলম..................................ছবি: সংগৃহীত

বার্তা সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি ও ক্র্যাবের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম। পুলিশ সদস্যদের বিরুদ্ধে করা এক অভিযোগের তদন্তে সাক্ষী হিসেবে তাকে তলব করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।

মঙ্গলবার (২০ মে) এক বিবৃতিতে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এ নিন্দা জানান।

ক্র্যাব নেতারা বলেন, প্রতিবেদন প্রকাশের জেরে গঠিত তদন্ত কমিটি কোনো প্রতিবেদককে এভাবে তলব করতে পারে না। তারা(পুলিশ) আদালত নন। এটি অগ্রহণযোগ্য। কর্তৃপক্ষ এভাবে তলব না করে গোপনে সাংবাদিকের কাছে তথ্য-প্রমাণ চাইতে পারেন।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর পাঠানো ট্রাফিক পুলিশের চিঠিতে দেখা যায়, মো. মিনার হোসেন ফাহিম নামের এক ব্যক্তি ডিএমপির এসআই মেহেদী হাসান মিলন, এএসআই মো. শফিরুল ইসলাম ও কনস্টেবল গোলাম মোস্তফার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। সে অভিযোগ তদন্তে ২০ মে সকাল ১০টায় মিরপুর ট্রাফিক পুলিশের অভিযোগ অনুসন্ধানকারী কর্মকর্তা ও সহকারী পুলিশ কমিশনার তানিয়া সুলতানার কার্যালয়ে সাক্ষী হিসেবে সাংবাদিক জাহাঙ্গীর আলমকে নিজ আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র ও সাক্ষ্য প্রমাণসহ হাজির থাকার অনুরোধ জানায় পুলিশ।

এ প্রসঙ্গে সাংবাদিক জাহাঙ্গীর আলম জানান, তিনি ঘটনাস্থলে ছিলেন না। তিনি অভিযোগকারী ফাহিমের মুখে ঘটনার কথা শুনেছেন। এখানে তার সাক্ষী হওয়ার সুযোগ নেই। এরপরও তাকে ফোনে দুইবার ও পরে নোটিশ পাঠিয়ে দফতরে হাজির হওয়ার চাপ দেয়া হয়।

জাহাঙ্গীর আলম জানান, তিনি আজ বেলা ১১টা ৫২ মিনিটে শাজাহানপুর থানা থেকে একটা ফোন পান। পুলিশ কর্মকর্তা তাকে সন্ধ্যায় থানায় গিয়ে চিঠিটি গ্রহণ করতে বলেন। যদিও হাজির হওয়ার সময় দিয়েছে সকল ১০টা।

ক্র্যাব নেতারা বলেন, সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তদন্তকারী কর্মকর্তার দফতরে উপস্থিত হওয়ার নোটিশ স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি। ডিএমপির এ ধরনের নোটিশ অত্যন্ত দুঃখজনক ও মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার পরিপন্থি। অবিলম্বে এ নোটিশ প্রত্যাহারের দাবি জানান ক্র্যাব নেতারা৷

Comments

  • Latest
  • Popular

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ

অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণে কঠোর নির্দেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবো: নতুন চেয়ারম্যান

বিগত সরকারের মত মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের আলামত দেখতে পাচ্ছি : ফখরুল ইসলাম

১০
চিতলমারী থানা প্রেস ক্লাবের নতুন কমিটির সভাপতি টিপু, সম্পাদক অরুণ
বাগেরহাটের চিতলমারী থানা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন শহিদুল
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সাংবাদিক মার্ক টালি মারা গেছেন
বিবিসির সাবেক সাংবাদিক মার্ক টালি মারা গেছেন। আজ রোববার বিকেলে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
জীবনের শেষ লেখায় অনেক অভিযোগ ও প্রশ্ন রেখে গেলেন সাংবাদিক বিভুরঞ্জন
"আমার জীবনে কোনো সাফল্যের গল্প নেই। সাংবাদিক হিসেবেও এ-ডাল ও-ডাল করে কোনো শক্ত ডাল ধরতে