সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
Monday, 09 November, 2026

সাগর-রুনি হত্যাকাণ্ডে দুইজন অংশ নেয়: টাস্কফোর্সের প্রতিবেদন

ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  04 May 2025, 12:05
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি...................................ছবি: সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিকে হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত নষ্ট এবং ডিএনএ নমুনা অস্পষ্ট হওয়ায় হত্যাকারীদের শনাক্ত করা কঠিন হচ্ছে। তবে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে দুইজন অংশ নেয় বলে জানিয়েছে তদন্তে গঠিত টাস্কফোর্স।

সম্প্রতি হাইকোর্টে দেয়া অগ্রগতি প্রতিবেদনে খসরা এসব তথ্য জানায় টাস্কফোর্স। পাশাপাশি তদন্তের জন্য আরও সময় চাওয়া হয়।

অগ্রগতি প্রতিবেদনটিতে বলা হয়, প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। হত্যার আগে সন্তান মেঘকে নিয়ে একই খাটে শুয়েছিলেন তারা। ভিসেরা রিপোর্টেও চেতনানাশক বা বিষজাতীয় কিছু পাওয়া যায়নি। দুইজনকে রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয়। ক্ষত নিয়েও তারা অনেকক্ষণ জীবিত ছিলেন। এই দম্পতির বাসায় আগে থেকে কেউ ছিল না এবং জোর করেও কেউ প্রবেশ করেনি।

এদিকে টাস্কফোর্স প্রধান জানান, আনুষ্ঠানিকভাবে এখনও কোনও প্রতিবেদন হাইকোর্টে জমা দেননি তারা। দায়িত্ব নেয়ার পরপরই বিভিন্ন আলামত সংগ্রহের চেষ্টা করছেন তারা।

এদিকে গত এপ্রিল মাসের ২২ তারেখ সাগর-রুনি হত্যা মামলার তদন্তে টাস্কফোর্সকে আরও ৬ মাস সময় দেন হাইকোর্ট। এর আগে, গত বছরের ২৩ অক্টোবর হাইকোর্টের নির্দেশে এই মামলা তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত ১১৮বার সময় বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের তৎকালীন বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এরপর নিহত মেহেরুন রুনির ভাই নওশের আলম রোমান ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

Comments

  • Latest
  • Popular

জিয়াউর রহমানই ৭ই নভেম্বর এদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করেছিলেন : স্বরাষ্ট্রমন্ত্রী

১

বাংলাদেশ কো-অপারেটিভ জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ

২

৭ নভেম্বর: যে বিপ্লব বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস

৩

আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী

৪

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

৫

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

৬

জাপান সফরের পর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

৭

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

৮

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন কর্মজীবনে প্রতিফলিত না হয়

৯

 ‘জনগণের পুলিশ’ গড়ে তোলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১০
বাংলাদেশ কো-অপারেটিভ জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ
সমবায় সাংবাদিকতা বিকাশে নিবেদিত- স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ কো-অপারেটিভ জার্নালিস্ট এসোসিয়েশন (বাকোজা) । শনিবার
বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরিশালে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার ব্যুরো প্রধানদের সংগঠন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশন- এনডিবিএ'র
জাকজমকপূর্ণভাবে ডিআরইউ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী
‘ঐক্য-সমৃদ্ধির’ ৩১ বছর স্লোগানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর,
চিতলমারী থানা প্রেস ক্লাবের নতুন কমিটির সভাপতি টিপু, সম্পাদক অরুণ
বাগেরহাটের চিতলমারী থানা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন শহিদুল