বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
Wednesday, 23 September, 2026

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  03 May 2025, 10:30
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ................................ছবি: সংগৃহীত

আজ ৩ মে, শুক্রবার। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। মুক্ত-সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতি বছরের মতো এবারও বিশ্বজুড়ে দিনটি পালন হচ্ছে। এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান, ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব’।

সাংবাদিকতার স্বাধীনতা, গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, পেশাগত দায়িত্ব পালনের সময় ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এ দিন।

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় তেসরা মে’কে বিশ্ব মুক্ত-গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয়। এরপর থেকে বিশ্বজুড়ে গণমাধ্যমকর্মীরা দিনটি পালন করে আসছেন।

‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫’ উপলক্ষে রোববার (৪ মে) সকাল ১০টায় (মেঘমালা, মাইডাস সেন্টার) ধানমন্ডিতে ইউনেস্কো ঢাকা অফিস, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং সুইডেন দূতাবাসের যৌথ উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

‘ব্রেফ নিউ বাংলাদেশ: রিফর্ম রোডম্যাপ ফর প্রেস ’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। এছাড়াও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। 

অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করবেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি নিকোলাস উইকস, বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ও অফিস প্রধান সুজান ভাইজ এবং টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ সাংবাদিকেরা এবং সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শুক্রবার দুপুর ৩টায় ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য এর অডিটরিয়ামে ‘বাংলাদেশ আফটার দ্য মনসুন আপরাইজিং: দ্য মিডিয়া ল্যান্ডস্ক্যাপ’ শীর্ষক একটি সিম্পোজিয়াম আয়োজন করছে বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)। 

এতে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক ও গবেষকরা।

Comments

  • Latest
  • Popular

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

১০
বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরিশালে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার ব্যুরো প্রধানদের সংগঠন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশন- এনডিবিএ'র
জাকজমকপূর্ণভাবে ডিআরইউ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী
‘ঐক্য-সমৃদ্ধির’ ৩১ বছর স্লোগানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর,
চিতলমারী থানা প্রেস ক্লাবের নতুন কমিটির সভাপতি টিপু, সম্পাদক অরুণ
বাগেরহাটের চিতলমারী থানা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন শহিদুল
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।