বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
Wednesday, 23 September, 2026

ওনাব-এর নির্বাহী কমিটি ভেঙে দিয়ে এডহক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাডিপ্লোমেটডটকম
  15 Feb 2025, 19:43

অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন, বাংলাদেশ (ওনাব)-এর নির্বাহী কমিটি ভেঙে দিয়ে একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ভারপ্রাপ্ত সভাপতি লতিফুল বারী হামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নবগঠিত এডহক কমিটির আহবায়ক মোস্তফা কামাল মজুমদার, যুগ্মআহবায়ক লতিফুল বারী হামিম এবং সদস্য সচিব শাহীন চৌধুরী।

এডহক কমিটির সদস্যরা হলেন- আলীমুজ্জামান হারুণ, তৌহিদুল ইসলাম মিন্টু, আশরাফুল কবির, মো: মোস্তাকিম সরকার, রফিকুল বাসার, অয়ন আহমেদ, মহসিন হোসেন, মাহবুবা ইসলাম কাকলী, সাখাওয়াত হোসেন সজিব এবং সৈয়দ আরিফুজ্জামান। 
নির্বাহী কমিটির আজকের সভায় আরও উপস্থিত ছিলেন- শাহীন চৌধুরী, আশরাফুল কবির, মোস্তাকিম সরকার, অয়ন আহমেদ, তৌহিদুল ইসলাম মিন্টু, মহসিন হোসেন এবং রফিকুল বাসার। আমন্ত্রিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন- মোস্তফা কামাল মজুমদার এবং আলীমুজ্জামান হারুণ। 
সভায় যত দ্রুত সম্ভব সংগঠনের সদস্য তালিকা চূড়ান্ত করে একটি সাধারণ সভা আহবানের এক প্রস্তাব গৃহীত হয়। সভায় জাতীয় গণমাধ্যম কমিশনের সাথে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকের বিষয় সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী সবাইকে অবহিত করেন। এছাড়া সদস্যদের দাবি দাওয়া বাস্তবায়নের জন্য অবিলম্বে তথ্য উপদেষ্টা এবং তথ্য সচিবের সাথে বৈঠক অনুষ্ঠানের এক প্রস্তাব গৃহীত হয়।

Comments

  • Latest
  • Popular

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

১০
বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরিশালে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার ব্যুরো প্রধানদের সংগঠন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশন- এনডিবিএ'র
জাকজমকপূর্ণভাবে ডিআরইউ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী
‘ঐক্য-সমৃদ্ধির’ ৩১ বছর স্লোগানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর,
চিতলমারী থানা প্রেস ক্লাবের নতুন কমিটির সভাপতি টিপু, সম্পাদক অরুণ
বাগেরহাটের চিতলমারী থানা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন শহিদুল
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।