বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
Wednesday, 23 September, 2026

ডিসেম্বরে নির্বাচন হতে পারে: অধ্যাপক ইউনূস

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক
  14 Feb 2025, 00:11
দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের এক অধিবেশনে বৃহস্পতিবার  সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসনের সঙ্গে কথা বলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে নেওয়া

বাংলাদেশে জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের এক অধিবেশনে এ কথা বলেন তিনি।
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ওই অধিবেশন সঞ্চালনা করেন সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসন। সেখানে বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনের সময়–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, ‘নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব—সম্ভবত এই বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে।’
অধিবেশনে অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের কয়েকটি অগ্রাধিকারের মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা নিশ্চিত করা এবং দেশ, সমাজ ও প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করা। এগুলো শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের সময় পুরোপুরি ব্যর্থ হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, দেশ পুনর্গঠন করতে গিয়ে একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা, পুলিশ প্রশাসন, সংবিধান, নির্বাচনব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রের ওপর গুরুত্ব দিয়ে আলাদা ১৫টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে।
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের অধিবেশনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রয়োজনীয় পরিবর্তনগুলোর বিষয়ে পরামর্শ ও সুপারিশসহ প্রতিবেদন জমা দিচ্ছে এই কমিশনগুলো। আমাদের একটি কমিশন রয়েছে, যাকে আমরা ঐকমত্য-গঠন কমিশন বলছি। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে যাব এবং দেখব কোন কোন সুপারিশের বিষয়ে সবাই একমত, যেন আমরা সেটিকে (ঐকমত্য) একটি সনদ হিসেবে গ্রহণ করতে পারি এবং তারপর একটি গুরুত্বপূর্ণ নির্বাচন করতে পারি।’
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, জাতিসংঘের এই প্রতিবেদনের কারণে তিনি খুবই স্বস্তি বোধ করছেন। হত্যা, গুম, টর্চার চেম্বার এবং সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে কীভাবে শিক্ষার্থীদের গুলি করা হয়েছে—সবকিছু স্পষ্টভাবে এই প্রতিবেদনে নথিবদ্ধ করা হয়েছে। এখন আর বিশ্বের কাছে গিয়ে বলতে হবে না যে এগুলো বানোয়াট নয়। এ নিয়ে জাতিসংঘের প্রতিবেদন রয়েছে।

Comments

  • Latest
  • Popular

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

১০
বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরিশালে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার ব্যুরো প্রধানদের সংগঠন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশন- এনডিবিএ'র
জাকজমকপূর্ণভাবে ডিআরইউ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী
‘ঐক্য-সমৃদ্ধির’ ৩১ বছর স্লোগানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর,
চিতলমারী থানা প্রেস ক্লাবের নতুন কমিটির সভাপতি টিপু, সম্পাদক অরুণ
বাগেরহাটের চিতলমারী থানা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন শহিদুল
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।