বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
Wednesday, 26 August, 2026

নির্বাচনে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই: যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক
  18 Jul 2023, 15:27

নির্বাচনে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে নির্বাচনের সময় ঘটা এই সহিংসতার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত চাওয়ার কথাও জানিয়েছে দেশটি।

এছাড়া বাংলাদেশ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে বলে প্রত্যাশার কথা জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, ওয়াশিংটন নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করবে।

স্থানীয় সময় সোমবার (১৭ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ওই ব্রিফিংয়ের বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে।

সংবাদ সম্মেলনে ওই সাংবাদিক ম্যাথিউ মিলারের কাছে সোমবার অনুষ্ঠিত হওয়া ঢাকার একটি আসনের উপনির্বাচনে প্রার্থীর ওপর হামলার বিষয়টি তুলে ধরে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য জানতে চান।

ওই সাংবাদিক বলেন, আন্ডার সেক্রেটারি জেয়া ফিরে আসার পর বাংলাদেশের সরকার আবার বিরোধীদের ওপর আক্রমণের অবস্থানে ফিরে এসেছে এবং গতকাল একটি উপনির্বাচন হয়েছে। যদিও প্রধান বিরোধীরা এটি বয়কট করেছে, তারপরও এতে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী আক্রমণের শিকার হয়েছেন। তিনি এখন হাসপাতালে রয়েছেন। এই উপনির্বাচনে ১০ শতাংশেরও কম ভোট পড়েছে। আর তাই কিভাবে আপনি মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবেন, কেননা ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন অবাধ, সুষ্ঠু ছিল না এবং সর্বশেষ উপ-নির্বাচনও অবাধ ও সুষ্ঠু হয়নি এবং প্রার্থীরা হামলার শিকার হচ্ছেন। এ বিষয়ে আপনার অবস্থান কি? আপনারা কি এগুলো দেখছেন?

জবাবে ম্যাথিউ মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচনে এ ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার যেকোনো প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খভাবে, স্বচ্ছভাবে ও নিরপেক্ষভাবে তদন্ত করতে এবং সহিংসতার সঙ্গে জড়িত অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার জন্য উৎসাহিত করি।

তিনি আরও বলেন, আমি বলব - যেমনটি আমরা আগেই বলেছি - আমরা আশা করব, বাংলাদেশ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে এবং আমরা তা গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকব।

এরপর ওই সাংবাদিক গত বুধবার রাতে নিউইয়র্কে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যের সামনে বিরোধী দলের এক কর্মীর বিক্ষোভ এবং এর মাত্র কয়েক ঘণ্টা পরে তার পরিবারের ওপর আক্রমণের বিষয়টি তোলেন।

জবাবে মিলার বলেন, আমি শুধু বলব, যে ধরনের সহিংসতা আপনি উল্লেখ করেছেন গণতান্ত্রিক নির্বাচনে তার কোনো স্থান নেই।

Comments

  • Latest
  • Popular

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ

অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণে কঠোর নির্দেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

১০
আল–জাজিরাকে অধ্যাপক ইউনূস / মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার
দ্য ডিপ্লোম্যাটকে নাহিদ ইসলাম / নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ আমরা চাই না
জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকায় ছিলেন নাহিদ ইসলাম। পরে উপদেষ্টা হিসেবে যোগ দেন অন্তর্বর্তী সরকারে। সম্প্রতি
সাক্ষাৎকার: স্পেসএক্সের রিচার্ড এইচ গ্রিফিত / বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ তৈরি হয়েছে মার্কিনদের 
স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেসএক্স ও কাতারের রাজপরিবারের ‘গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার’ রিচার্ড এইচ গ্রিফিত বাংলাদেশ
গার্ডিয়ানকে অধ্যাপক ইউনূস / শেখ হাসিনা গাজার মতো বিধ্বস্ত এক দেশ রেখে গেছেন
অধ্যাপক মুহাম্মদ ইউনূস যখন গত আগস্টে বাংলাদেশে ফেরেন, তখন তাঁর চারপাশে বিষাদময় দৃশ্য। রাজপথে তখনো