রোববার, ২৫ অক্টোবর, ২০২৬
Sunday, 25 October, 2026

রাষ্ট্রপতির সঙ্গে ৬ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  10 Apr 2019, 21:05

ঢাকা ডিপ্লোম্যাট ডট কম

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের পরিচয়পত্র দেন বাংলাদেশে নিযুক্ত ছয় দেশের অনাবাসিক দূত।

বুধবার এল সালভাদরের দূত আরিয়েল আন্দ্রাদে গালিন্দ, গাম্বিয়ার হাইকমিশনার জাইনাবা জাগনে, গিনির দূত ফাতোউমাতা বালদে, আর্জেন্টিনার দূত ড্যানিয়েল চুবুরু, লিথুনিয়ার জুলিয়াস প্রানেভিসিয়াস, বসনিয়া ও হার্জেগোভিনার দূত মুহামেদ সেনজিক আলাদাভাবে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দেন।

এর আগে ছয় দূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের পৃথকভাবে গার্ড অব অনার দেয়।

পরে প্রধান তথ্য কর্মকর্তা মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন,রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রদূতদের বঙ্গভবনে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ বিশ্বের সব দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপশি বহুপাক্ষিক সম্পর্ক বাড়াতে আগ্রহী।

কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি পারস্পরিক সম্ভাবনায় ক্ষেত্রসমূহে কাজে লাগাতে উদ্যোগী হওয়ার জন্য দূতদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

তিনি বাংলাদেশের পর্যটনের উজ্জ্বল সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের সবচেয়ে দীর্ঘ সৈকত এবং সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অংশ।

আবদুল হামিদ বাংলাদেশের পর্যটন সম্ভাবনা সম্ভানাকে তুলে ধরারও আহ্বান জানান।

সাক্ষাতে দূতরা তাদের দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা চান এবং আশা করেন তাদের কর্মকালে নিজ নিজ দেশের বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।

 

Comments

  • Latest
  • Popular

কুইন্স কমনওয়েলথ পদক পেলো আনান মুস্তাফিজ

১

‘আমার তিন বোনের পাঁচ–ছেলে মেয়ে মারা গেছে, ওরা ৯ জন বেড়াতে এসেছিল’

২

সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ

৪

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

৫

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

৬

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৭

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৯

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০
আল–জাজিরাকে অধ্যাপক ইউনূস / মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার
দ্য ডিপ্লোম্যাটকে নাহিদ ইসলাম / নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ আমরা চাই না
জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকায় ছিলেন নাহিদ ইসলাম। পরে উপদেষ্টা হিসেবে যোগ দেন অন্তর্বর্তী সরকারে। সম্প্রতি
সাক্ষাৎকার: স্পেসএক্সের রিচার্ড এইচ গ্রিফিত / বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ তৈরি হয়েছে মার্কিনদের 
স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেসএক্স ও কাতারের রাজপরিবারের ‘গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার’ রিচার্ড এইচ গ্রিফিত বাংলাদেশ
গার্ডিয়ানকে অধ্যাপক ইউনূস / শেখ হাসিনা গাজার মতো বিধ্বস্ত এক দেশ রেখে গেছেন
অধ্যাপক মুহাম্মদ ইউনূস যখন গত আগস্টে বাংলাদেশে ফেরেন, তখন তাঁর চারপাশে বিষাদময় দৃশ্য। রাজপথে তখনো