সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
Monday, 05 October, 2026

একাত্তরের গণহত্যার স্বীকৃতি দিল আইএজিএস

কূটনৈতিক প্রতিবেদক
  25 Apr 2023, 18:28

সোমবার (২৪ এপ্রিল) গৃহীত এক প্রস্তাবে ওই হত্যাযজ্ঞকে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ ঘোষণা করা হয়েছে। এই স্বীকৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে গণহত্যার স্বীকৃতি আদায়ে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ব্যাপক নৃশংসতা চালায় পাকিস্তানি বাহিনী। ওই নৃশংসতার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় নিয়ে দেশে-বিদেশে বহুদিন ধরে আলোচনা হচ্ছে। এটা আধুনিক ইতিহাসের অন্যতম বড় গণহত্যা হলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তা গণহত্যা হিসেবে স্বীকৃতি পায়নি।

তবে স্বীকৃতি আদায়ে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। আইএজিএস’র স্বীকৃতি সেই চেষ্টারই ফল। এই স্বীকৃতিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যথাযথ স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে সরকার। 
আইএজিএস’র প্রতিষ্ঠা ১৯৯৪ সালে। এটি একটি আন্তর্জাতিক ও নির্দলীয় সংস্থা যা গণহত্যার প্রকৃতি, কারণ ও পরিণতি সম্পর্কে বিশদ গবেষণা ও শিক্ষাদান এবং গণহত্যা প্রতিরোধে নীতিগত অধ্যয়ন এগিয়ে নিতে চায়।
 
বিশ্বের বিভিন্ন স্থানে সংঘটিত গণহত্যাকে স্বীকৃতি দেয়ার লক্ষ্যে আইএজিএস-এ এখন পর্যন্ত কয়েকটি আনুষ্ঠানিক প্রস্তাব গৃহীত হয়েছে। সবশেষ বাংলাদেশে সংঘটিত গণহত্যাকে স্বীকৃতি দিয়ে প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
 
বিশ্বব্যাপী গত একশ’ বছরে বহু গণহত্যা চালানো হয়েছে। তবে এর মধ্যে বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) ‘৭১-এর ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতা বর্বরোচিত ও জঘন্যতম। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে এক রাতেই প্রায় ৫০ হাজার মানুষকে গুলি করে হত্যা করেছিল পাকিস্তানি বাহিনী।
 
এ গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি না পেলেও বিশ্বব্যাপী পাকিস্তানি বর্বরতার বিষয়টি স্বীকৃত। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, আর্জেন্টিনা, হংকং ওে পোল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে বাংলাদেশের গণহত্যার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। 

Comments

  • Latest
  • Popular

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

২

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৪

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

৫

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৭

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৮

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

৯

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

১০
আইআইএমএম’র প্রধানের সাক্ষাৎ / রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ মানবিক কারণে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিলেও বর্তমানে রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে
নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন / যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস
উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগেই যৌথ ঘোষণাপত্রের বিষয়ে ঐকমত্যে
ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, কোনো প্রতিনিধিও যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন
মানব পাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইনের ভুয়া প্রলোভনকে কাজে লাগিয়ে গড়ে ওঠা আন্তর্জাতিক পাচারকারী চক্রগুলোর বিরুদ্ধে কঠোর