রোববার, ১৬ আগস্ট, ২০২৬
Sunday, 16 August, 2026

রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয়দের জন্য ইউএসএআইডি’র আরও ৭৫০ কোটি টাকা সহায়তা

কূটনৈতিক প্রতিবেদক
  26 Jan 2023, 20:15

 

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি খাদ্য ও জ্বালানির অত্যধিক মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে কক্সবাজারের অসহায় ও বিপদগ্রস্ত রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয় দেওয়া স্থানীয় বাংলাদেশিদের চলমান চাহিদা মেটানোর লক্ষ্যে মানবিক সহায়তা হিসেবে আরো ৭৫ মিলিয়ন ডলার বা ৭৫০ কোটি টাকা অনুদান দিয়েছে। গতকাল পাঠানো ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

নতুন এই অর্থায়নের ফলে ইউএসএআইডি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি-এর সাথে মিলে রোহিঙ্গা শরণার্থী ও তাদেরকে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীকে অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সহায়তার পাশাপাশি অবকাঠামো রক্ষণাবেক্ষণ, দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং গুরুত্বপূর্ণ লজিস্টিক সহায়তা দিতে পারবে। এই নতুন তহবিল ব্যবহার করে প্রায় ৬০০,০০০ মানুষকে গুরুত্বপূর্ণ ও জীবনরক্ষাকারী সহায়তা দেয়া সম্ভব হবে।

খাদ্য ও পুষ্টি সহায়তার মধ্যে রয়েছে উদ্দিষ্ট জনগোষ্ঠীর জন্য নির্ধারিত বিতরণ কেন্দ্র থেকে ইলেকট্রনিক ভাউচার বা রশিদের মাধ্যমে প্রধান খাদ্যশস্য ও তাজা শাকসবজি সংগ্রহের ব্যবস্থা করার পাশাপাশি ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী অপুষ্টিতে আক্রান্ত শিশু এবং গর্ভবতী নারী ও সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের পুষ্টিকর খাবার খাওয়ানো কর্মসূচিকে সহায়তা করা। এই কর্মসূচিগুলোর উদ্দিষ্ট জনগোষ্ঠী হবে ৩৩টি শরনার্থী শিবির ও স্থানীয় জনগোষ্ঠী অধ্যূষিত ১৩০টি এলাকার বাসিন্দারা। এছাড়াও দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচির মাধ্যমে ডব্লিউএফপি শরনার্থী শিবিরগুলোর অভ্যন্তরে অবস্থিত জনসাধারণের ব্যবহারের জন্য নির্মিত অবকাঠামোগুলোর রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য স্থানীয় কমিউনিটির সাথে যৌথভাবে কাজ করবে।

বাংলাদেশ প্রায় ১০ লাখ শরনার্থীদের আশ্রয় দিয়েছে যাদের মধ্যে বেশিরভাগ জাতিগতভাবে রোহিঙ্গা। ছয় বছর আগে বার্মার সামরিক বাহিনীর সদস্যরা বার্মার রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা ও জাতিগত নির্মূল অভিযান এবং ভয়ঙ্কর নৃশংসতা ও নির্যাতনমূলক অভিযান পরিচালনা করায় ৭৭৪,০০০ এরও বেশি রোহিঙ্গা তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। যাদের বেশিরভাগ শরনার্থী হিসেবে বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত বিশ্বের অন্যতম বৃহত্তম শরনার্থী শিবিরে আশ্রয় নিয়ে বসবাস করছে।

যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং ইউএসএআইডি রোহিঙ্গাদের প্রয়োজনে তাদের পাশে থাকার পাশাপাশি তাদেরকে আশ্রয় দেয়া উদার স্থানীয় বাংলাদেশী জনগোষ্ঠীকেও সহায়তা করা অব্যাহত রাখবে।

 

 

 

 

 

 

 

Comments

  • Latest
  • Popular

 স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির    বৈঠকে মাদক নির্মূল  ও জুয়া বন্ধের আহবান

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

দুই বছরে ঢাকা সিটির চেহারা পাল্টে দেওয়া সম্ভব :ডিএসসিসি প্রশাসক

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলন দুটোতেই আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ, এগিয়ে ছাত্রীরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

১০
মানব পাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইনের ভুয়া প্রলোভনকে কাজে লাগিয়ে গড়ে ওঠা আন্তর্জাতিক পাচারকারী চক্রগুলোর বিরুদ্ধে কঠোর
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর বাংলাদেশে
আইএলও মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রীর সাক্ষাৎ / বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’র মহাপরিচালক জিলবার্ট হোংবো সরকারের অগ্রাধিকারের সাথে সংহতি রেখে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে
নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চান প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য