বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
Wednesday, 18 November, 2026

কমনওয়েলথভুক্ত দেশগুলো বাংলাদেশের পাশে থাকবে : কমনওয়েলথ সহকারী মহাসচিব

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোমেটডটকম
  18 Nov 2024, 21:45

কমনওয়েলথের সহকারী মহাসচিব প্রফেসর লুইস গাব্রিয়েল ফ্রান্সেসসি বলেছেন, কমনওয়েলথভুক্ত দেশগুলো বাংলাদেশের পাশে থাকবে।তিনি আজ রাজধানীর সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন।
সভায় নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার সারা পৃথিবী থেকে সমর্থন পেয়েছে, যা এখনও অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কোন তত্ত্বাধায়ক সরকার নয়, বরং এটি হলো বিপ্লবী সরকার। শুধুমাত্র নির্বাচন করাই এই সরকারের দায়িত্ব নয়।
উপদেষ্টা বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য ইতোমধ্যে বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে এবং এই সংস্কার কাজ শেষ হওয়ার পর নির্বাচন অনুষ্ঠিত হবে।
জুলাই-আগস্ট অভ্যূত্থানকালে চালানো গণহত্যার বিচার কাজ চলছে বলে উল্লেখ করে তিনি বলেন, নিরপেক্ষভাবে বিচার কার্যক্রম সম্পন্ন করতে সরকারের জন্য কমনওয়েলথভুক্ত দেশগুলোর সমর্থনের প্রয়োজন রয়েছে।
তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সমর্থন চান।
প্রফেসর লুইস বর্তমান সরকারের গণতান্ত্রিক সংস্কারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং নির্বাচনী প্রক্রিয়া সংস্কারসহ সম্ভাব্য সকল উপায়ে চলমান সংস্কারের প্রতি সমর্থন দেওয়ার বিষয়েও আশ্বস্ত করেন।
তিনি আরও জানান যে অন্তর্ভুক্তিমূলক, সমৃদ্ধ এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কমনওয়েলথ কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
লুইস আরও জানান, “কমনওয়েলথ সব সময় বাংলাদেশে সঙ্গে রয়েছে এবং শিক্ষা, তথ্য প্রযুক্তি, গণমাধ্যম, সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নানা ক্ষেত্রে কাজ করতে আগ্রহী।”
নাহিদ ইসলাম বলেন,  সরকার বাংলাদেশকে কর্তৃত্ববাদী বা অগণতান্ত্রিক রাষ্ট্র থেকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করছে।
এ বিষয়ে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সমর্থনের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, অন্তর্বর্তী  সরকার জাতীয় স্বার্থে যে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত আছে।
সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, আইসিটি বিভাগের সচিব ড. মুহাম্মদ মেহেদি হাসান, কমনওয়েলথ উপদেষ্টা এবং এশিয়ার দেশগুলোর প্রধান ড. দিনুশা নিহারাসহ অন্যান্য ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

  • Latest
  • Popular

নিরাপদে ও সুশৃঙ্খলভাবে বিজয় দিবস উদযাপনে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

১

দিল্লি চায় হাসিনাকে ফেরতে সামরিক বিমান পাঠানো হোক, এই খবর নিয়ে প্রশ্নে কিছু বললেন না জয়সোয়াল

২

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে

৩

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার-এর সাক্ষাৎ

৫

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

ঢাকায় ভিডিও করা চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত

৭

মানুষজনকে ভ্রমণ করতে হলে ট্রাভেল ডকুমেন্ট লাগে: জয়সোয়াল

৮

শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন

৯

কপ৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী কাল তুরস্ক যাচ্ছেন

১০
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে উইনরক ইন্টারন্যাশনাল এর গ্লোবাল প্রেসিডেন্ট ও
কুইন্স কমনওয়েলথ পদক পেলো আনান মুস্তাফিজ
বাংলাদেশের শিক্ষার্থী আনান মুস্তাফিজ কুইন্স কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মত অ্যাওয়ার্ড পেয়েছে। রয়্যাল কমনওয়েলথ
আইআইএমএম’র প্রধানের সাক্ষাৎ / রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ মানবিক কারণে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিলেও বর্তমানে রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে
নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন / যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস
উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগেই যৌথ ঘোষণাপত্রের বিষয়ে ঐকমত্যে