রোববার, ১৬ আগস্ট, ২০২৬
Sunday, 16 August, 2026

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যে গেলেন আইজিপি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোমেটডটকম
  03 Nov 2024, 18:05
আইজিপি মো. ময়নুল ইসলাম

ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাজ্যে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। গতকাল শনিবার রাতে তিনি যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপি সম্মেলনে দুই সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলের অপর সদস্য হলেন পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) আলী হায়দার চৌধুরী। ৯ নভেম্বর তাঁদের দেশে ফেরার কথা।

চার দিনব্যাপী ইন্টারপোলের সাধারণ অধিবেশন যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে। ইন্টারপোলের ১৯৬টি সদস্যদেশের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, তুরস্ক, কাতার, জার্মানি, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইতালির পুলিশ প্রতিনিধিদল এবং ইন্টারপোলের মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম) বিভাগের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করবে। এ ছাড়া বাংলাদেশ পুলিশ ও অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের মধ্যে দ্বিপক্ষীয় পুলিশি সহযোগিতা–সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ইন্টারপোলে এবারের সাধারণ অধিবেশনে বায়োমেট্রিক ফ্রন্টলাইন সক্ষমতা; এআই ও পুলিশিংয়ের ভবিষ্যৎ; টেকসই বহুপাক্ষিকতা-একটি সমন্বিত বিশ্ব নিরাপত্তা স্থাপত্য ও আইন প্রয়োগকারীদের নেতৃত্বের ভবিষ্যৎ—এ চারটি প্রধান ইন্টারঅ্যাকটিভ প্যানেল থাকবে, যা সংস্থাটির বৈশ্বিক অপরাধ ও আন্তর্জাতিক পুলিশিংয়ের ভবিষ্যৎ সম্পর্কে বিভিন্ন দিক বিশ্লেষণ করবে। এ ছাড়া ইন্টারপোলের বিভিন্ন আইন ও বিধি সংশোধন, এক্সিকিউটিভ কমিটির নির্বাচন, বাৎসরিক বাজেট প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।

Comments

  • Latest
  • Popular

 স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির    বৈঠকে মাদক নির্মূল  ও জুয়া বন্ধের আহবান

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

দুই বছরে ঢাকা সিটির চেহারা পাল্টে দেওয়া সম্ভব :ডিএসসিসি প্রশাসক

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলন দুটোতেই আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ, এগিয়ে ছাত্রীরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

১০
মানব পাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইনের ভুয়া প্রলোভনকে কাজে লাগিয়ে গড়ে ওঠা আন্তর্জাতিক পাচারকারী চক্রগুলোর বিরুদ্ধে কঠোর
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর বাংলাদেশে
আইএলও মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রীর সাক্ষাৎ / বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’র মহাপরিচালক জিলবার্ট হোংবো সরকারের অগ্রাধিকারের সাথে সংহতি রেখে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে
নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চান প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য