সোমবার, ২৯ জুন, ২০২৬
Monday, 29 June, 2026

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অগ্রণী ভূমিকাকে সমর্থন করবে রাশিয়া

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোমেটডটকম
  25 Oct 2024, 23:40
বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন (বাঁয়ে) ও রাশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী সের্গেই এ রিয়াবকভ ছবি : সংগৃহীত

রাশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী সের্গেই এ রিয়াবকভ বাংলাদেশের সঙ্গে ‘পরিণত’ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ব্রিকস প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান তিনি।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্রিকসের ভবিষ্যৎ সম্প্রসারণের সময় মস্কো ঢাকাকে বৃহত্তর ভূমিকায় সমর্থন করবে বলে আশ্বাস দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী সের্গেই এ রিয়াবকভ।

রাশিয়ার কাজানে ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন রাশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনা করেন। এ সময় রুশ পররাষ্ট্র উপমন্ত্রী তাঁকে এ আশ্বাস দেন।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করে। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার দিকে মনোনিবেশ করেন তাঁরা। আলোচনায় রাশিয়ার মস্কোতে পরবর্তী ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে।

পররাষ্ট্রসচিব বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। একই সঙ্গে তাঁরা দুই দেশের মধ্যে জ্বালানি ও খাদ্যনিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

ব্রিকস সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য পররাষ্ট্র উপমন্ত্রীকে ধন্যবাদ জানান পররাষ্ট্রসচিব। পাশাপাশি ব্রিকস প্রক্রিয়ায় অবদান রাখতে বাংলাদেশের গভীর আগ্রহের কথা ব্যক্ত করেন।


বহুপাক্ষিকতায় দৃঢ়বিশ্বাস এবং একটি বহুমুখী ও নিয়মভিত্তিক বিশ্বব্যবস্থার জন্য বহুপক্ষীয় বিষয়ে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করে রিয়াবকভ বলেন, রাশিয়ার সভাপতিত্বের অধীনে ব্রিকস ঘোষণায় (কাজান ঘোষণা) উন্নয়নশীল দেশগুলোর জন্য বাস্তব ও ফলাফলমুখী সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হবে।

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) পূর্ণাঙ্গ সদস্য হিসেবে বাংলাদেশের ভূমিকার কথা তুলে ধরেন এবং সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন রাশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী।

বৈঠকে মস্কোর বাংলাদেশ দূতাবাসের সিডিএ ফয়সাল আহমেদসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রাশিয়ার কাজানে ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশ নিয়মভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার উন্নয়নে এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সংস্কার, অভিবাসীদের অধিকার, জলবায়ু ন্যায়বিচার, ঋণ স্থায়িত্ব, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শৃঙ্খলার বিষয়ে গ্লোবাল সাউথের কণ্ঠস্বর জোরদার করতে ব্লকে অবদান রাখার অপেক্ষায় রয়েছে। গাজায় গণহত্যা বন্ধের আহ্বানও জানিয়েছেন তিনি।

Comments

  • Latest
  • Popular

বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা, শুরু ২৮ জুন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে ১ কোটি ২৭ লাখ শিশুর শিক্ষায় ক্ষতি

রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৫-১৭টি দ্বিপক্ষীয় দলিল

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

ডিক্যাব ও বাংলাদেশ চীন আপন মিডিয়া ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই

জাতিসংঘে পররাষ্ট্র প্রতিমন্ত্রী:আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

ওয়াইটিবি'র-এর প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০
আইএলও মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রীর সাক্ষাৎ / বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’র মহাপরিচালক জিলবার্ট হোংবো সরকারের অগ্রাধিকারের সাথে সংহতি রেখে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে
নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চান প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য
শেখ হাসিনার দেশত্যাগের এক বছর পরও মানবাধিকার সংকট প্রকট: এইচআরডব্লিউ
হাজার হাজার মানুষ গত বছর রাজপথে নেমে বাংলাদেশের কর্তৃত্ববাদী সরকারকে উৎখাত করেছিল। এরপর অধ্যাপক মুহাম্মদ
বাংলাদেশি বংশোদ্ভূত সুমাইয়ার কৃতিত্ব, ব্যাংকিং খাতে নতুন দিগন্ত
বর্তমান যুগে আর্থিক প্রযুক্তির অগ্রগতি কেবল সুবিধা নয়—এটি একটি প্রয়োজন। এই পরিবর্তনের কেন্দ্রে উঠে এসেছেন