রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
Sunday, 27 September, 2026

আইসিডিডিআর,বির নির্বাহী প্রধানের দায়িত্বে বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
  01 Oct 2020, 00:12
ডা. তাহমিদ আহমেদ ফাইল ছবি
আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র-আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. তাহমিদ আহমেদ। ডা. তাহমিদ প্রথম বাংলাদেশি যিনি এই সংস্থার নির্বাহী প্রধানের দায়িত্ব পেলেন। তিনি ২০২১ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেবেন। আইসিডিডিআরবির বর্তমান নির্বাহী পরিচালক অধ্যাপক জন ক্লেমেন্স ২০১৩ সাল থেকে নির্বাহী পরিচালকের পদে আছেন। ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে আন্তর্জাতিক এই সংস্থায় নির্বাহী প্রধানের দায়িত্বে বিদেশিরাই ছিলেন। নিয়োগ পাওয়ার পর ডা. তাহমিদ বলেন, এই সময়ে কোভিড-১৯ বিষয়ে গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চান তিনি। “প্রথম বাংলাদেশি হিসেবে আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক হওয়া নিঃসন্দেহে গৌরবের। দেশি-বিদেশি ৪ হাজারের বেশি কর্মীর একটি দলকে নেতৃত্ব দেওয়া এবং প্রতিষ্ঠানটিকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত। “আইসিডিডিআরবি একটি আন্তর্জাতিক জনস্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ছিল এবং থাকবে। এই চলমান মহামারী জনস্বাস্থ্যকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণায় বিনিয়োগের অপরিসীম গুরুত্বকে বিশেষভাবে মনে করিয়ে দেয়।” ১৯৮৫ সালে আইসিডিডিআর,বিতে যোগ দিয়ে সংস্থাটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন ডা. তাহমিদ আহমেদ। ২০১৫ সালের ডিসেম্বর মাসে তিনি আইসিডিডিআর,বির নিউট্রিশন ও ক্লিনিক্যাল সার্ভিসেস বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হন। কোভিড-১৯ মহামারী শুরুর পর থেকে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালকের দায়িত্ব সামলে আসছেন তিনি। ডা. তাহমিদ আহমেদ ঢাকার সেন্ট গ্রেগরিজ হাই স্কুল এবং নটরডেম কলেজে থেকে পড়াশোনা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। সরকারি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরে যোগ দেন আইসিডিডিআর,বিতে। শিশু অপুষ্টি রোধ এবং এর সহজতর চিকিৎসা ব্যবস্থা সন্ধানে অবদান রাখায় যুক্তরাষ্ট্রের অ্যাম্বুলেটরি পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন, কমনওয়েলথ সোসাইটি ফর পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলোজি অ্যান্ড নিউট্রিশন এবং ভারতীয় পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন জনস্বাস্থ্য সংস্থার পদক পেয়েছেন তাহমিদ আহমেদ। ২০১৮ সালে ইসলামী উন্নয়ন ব্যাংক ডেভেলপমেন্ট ট্রান্সফর্মারস পুরস্কার বিজয়ী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদক নেন ডা. তাহমিদ। চিকিৎসা বিজ্ঞানে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ বিজ্ঞান একাডেমি তাকে ২০০৩ সালে ড. সুলতান আহমেদ চৌধুরী স্বর্ণপদক দেয়।

Comments

  • Latest
  • Popular

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

২

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৩

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

৪

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

৫

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৬

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৭

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

৮

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

৯

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

১০
নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন / যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস
উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগেই যৌথ ঘোষণাপত্রের বিষয়ে ঐকমত্যে
ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, কোনো প্রতিনিধিও যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন
মানব পাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইনের ভুয়া প্রলোভনকে কাজে লাগিয়ে গড়ে ওঠা আন্তর্জাতিক পাচারকারী চক্রগুলোর বিরুদ্ধে কঠোর
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর বাংলাদেশে