শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Saturday, 26 September, 2026

আইইইই প্রেসিডেন্ট নির্বাচিত হলেন প্রফেসর সাইফুর রহমান

ওয়াশিংটন ডিসি থেকে শাহিদ মোবাশে^র
  19 Oct 2021, 14:33

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক অ্যাডভান্স রিসার্স ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক বাংলাদেশি বংশোদ্ভূত প্রফেসর ড. সাইফুর রহমান আগামী তিন বছরের জন্য ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্সের (আইইইই) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি ভারতের কে রামেশ, যুক্তরাষ্ট্রের থমাস কফলিন ও ফ্রান্সিস গ্রোসকে পরাজিত করে সর্বোচ্চ ভোটে এই পদে নির্বাচিত হন।

 

বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (বুয়েট) এর প্রাক্তন শিক্ষার্থী জনাব রহমান প্রথম দক্ষিণ এশিয়ান হিসেবে ১৬০টি দেশের প্রায় চার লাখ সদস্যের আইইইই এর সম্মানজনক এই বৈশ্বিক স্বীকৃতি অর্জন করলেন।

 

আইইইই হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, আইটি প্রফেশনাল, কম্পিউটার বিজ্ঞানী, বিদ্যুৎ ও জ্বালানি সোসাইটিসহ ৪০টি প্রযুক্তিগত পেশাজীবী সংগঠনের পৃথিবীর সর্ববৃহৎ ফেডারেশন। শিক্ষা ও পেশাগত দায়িত্বে অসামান্য সফলতা অর্জনের জন্য যুক্তরাষ্ট্রের জোসেফ আর লোরিং খেতাবপ্রাপ্ত সাইফুর রহমান আগামী ২০২৩ সালে আইইইই-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। 

 

আইইইই থেকে প্রকাশিত ইলেকট্রিফিকেশন ম্যাগাজিন এবং ট্রানজেকশন অন সাসটেইনেবল এনার্জির প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক সাইফুর রহমান বর্তমানে কার্বন নিঃসরণ কমিয়ে আনার ওপর কাজ করছেন। ইতোমধ্যে তার নেতৃত্বে একটি টিম বিদ্যুৎ সাশ্রয়ী একটি সফটওয়্যার তৈরি করেছে, যার ব্যবহারে ২০ শতাংশ বিদ্যুৎ বিল সাশ্রয় করা সম্ভব বলে তিনি জানান।

 

উল্লেখ্য, গত ২০১৭ সালে তিনি আইইই-এর পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটির (পিইএস) প্রেসিডেন্টও নির্বাচিত হয়েছিলেন। সে বছরের নভেম্বর মাসে বিদ্যুৎ ও জ্বালানি, স্মার্ট গ্রিড এবং আল্ট্রা-হাই ভোল্টেজ ট্রান্সমিশনের ওপর কাজ করতে আইইইই ও স্টেট গ্রিড করপোরেশন অব চায়নার মধ্যে এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করে।

Comments

  • Latest
  • Popular

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

২

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

৩

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৪

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৫

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

৬

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

৭

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

৮

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

৯

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

১০
চার ব্যক্তিকে গ্রেপ্তারে উদ্বেগ / সাইবার আইনের অপব্যবহার আগের সরকারের দমন–পীড়নেরই পুনরাবৃত্তি: এইচআরডব্লিউ
নতুন সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে বাংলাদেশে অন্তত চারজনকে গ্রেপ্তারের ঘটনাকে আগের
সিজিএস এবং এফইএস এর যৌথ উদ্যোগ / তরুণ নারী রাজনীতিবিদদের অংশগ্রহণে রাষ্ট্র ও জাতীয়তাবাদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এবং ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস)-এর যৌথ উদ্যোগে “জাতীয়তাবাদ, রাষ্ট্র ও
ট্রাম্পের সঙ্গে ফোনালাপ / যুদ্ধ বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দিলেন জেলেনস্কি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের একদিন পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেছেন
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি / রোহিঙ্গাদের জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান 
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের মাসিক খাবারের বরাদ্দ অর্ধেক কমানোর পরিকল্পনার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে