রোববার, ০৪ অক্টোবর, ২০২৬
Sunday, 04 October, 2026

বাংলাদেশের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত

  14 Nov 2022, 23:29

দক্ষিণ এশিয়া সংক্রান্ত বিশ্বব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট মার্টিন রাইসার আজ বাংলাদেশে তার দ্বিতীয় সফর শেষ করেছেন এবং এবং বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে এবং একইভাবে সহনশীল এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করার জন্য ঋণদানকারী সংস্থার অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাইসার আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন এবং জলবায়ু পরিবর্তনের অভিযোজন ও দুর্যোগ প্রস্তুতিতে দেশের অগ্রণী ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান।

রাইসার বলেন, বিশ্বব্যাংক গত ৫০ বছর ধরে বাংলাদেশের অসাধারণ উন্নয়ন যাত্রার একটি অংশ হতে পেরে গর্বিত। বাংলাদেশ বিশ্বের অন্যান্য অনেক দেশের জন্য দ্রুত দারিদ্র্য হ্রাস এবং টেকসই প্রবৃদ্ধির ক্ষেত্রে মূল্যবান অন্তর্দৃষ্টি এবং শিক্ষামূলক উদাহরণ।

রাইসার অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করেছেন এবং সাম্প্রতিক বৈশ্বিক ধাক্কা প্রশমিত করতে এবং অর্থনৈতিক সহনশীলতা বজায় রাখতে নীতিগত পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।

তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের জন্য বিশ্বব্যাংকের সহায়তা নিয়েও আলোচনা করেন। তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের আগত কান্ট্রি ডিরেক্টর আবদৌলা সেক, তিনি ১ জানুয়ারি, ২০২৩ তারিখে তার পদ গ্রহণ করবেন।

রাইসার বলেন, ইউক্রেনের যুদ্ধ, কোভিড-১৯ মহামারীর প্রভাব এবং জলবায়ু সংকট বিশ্ব অর্থনীতির জন্য অভূতপূর্ব চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রতিটি দেশই তা মোকাবেলা করতে লড়াই করছে, এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।

তিনি বলেন, বাংলাদেশ ম্যাক্রো, রাজস্ব ও আর্থিক খাতের সংস্কার এবং মানব মূলধন ও জলবায়ু সহিষ্ণুতা অব্যাহত বিনিয়োগের মাধ্যমে দ্রুত প্রবৃদ্ধি ধরে রাখতে পারে। আমরা এই চ্যালেঞ্জিং সময়ে এ প্রচেষ্টার প্রতি আমাদের পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত।

Comments

  • Latest
  • Popular

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

২

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

৩

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৬

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

৭

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

৮

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৯

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১০
বিশ্বব্যাংকের প্রতিবেদন / খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ, মধ্যপ্রাচ্য সংকটে কী হবে
খাদ্য মূল্যস্ফীতি ঝুঁকিতে থাকা ‘লাল’ শ্রেণি থেকে বের হতে পারছে না বাংলাদেশ। প্রায় তিন বছর
রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য বিশ্বব্যাংকের ৭০ কোটি ডলারের প্রকল্প চালু
বিশ্বব্যাংকের অর্থায়নে চালু হলো ‘ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটিস ফর হোস্ট কমিউনিটি অ্যান্ড ডিসপ্লেসড রোহিঙ্গা পপুলেশন
আইএমএফপ্রধানকে প্রধান উপদেষ্টা / রোজার আগেই নির্বাচন, এরপর আগের কাজে ফিরে যাবেন
অন্তর্বর্তী সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক
চলতি বছর বাংলাদেশকে এক বিলিয়ন ডলারের ঋণ দেবে এনডিবি
বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস প্রতিষ্ঠিত সাংহাই ভিত্তিক বহুপাক্ষিক ঋণদাতা প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের