শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
Friday, 18 September, 2026

শেখ হাসিনা ইস্যুতে আটকে থাকবে না বাংলাদেশ ভারত সর্ম্পক : পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  01 Jan 2025, 23:46
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন....................................ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোসহ ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখুন, আমি মনে করি দুটোই পাশাপাশি চলবে। এটা হলো একটা ইস্যু। আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষের। আমরা সেগুলো নিয়েও পাশাপাশি আগাবো। 

শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে সম্প্রতি দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই বিষয়ে ভারতের পক্ষ থেকে চিঠির জবাব পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি ভারত-বাংলাদেশ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ইস্যু হলেও তা অন্যান্য কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সমন্বয় করে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মো. তৌহিদ হোসেন। তার মতে, দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো আলাদাভাবে গুরুত্ব পাওয়া উচিত।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তার প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার উপর জোর দেয়া হচ্ছে।

Comments

  • Latest
  • Popular

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস

বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইন পেশায় সততা ও ন্যায়বিচারের আদর্শ ধারণের আহ্বান

ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

১০
মন্ত্রণালয়ের পরিপত্র জারি / পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী–১ হিসেবে হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে
বিদেশে নিযুক্ত নয় মিশনপ্রধানের সচিব পদে পদোন্নতি
বিদেশে বাংলাদেশ মিশনে নিযুক্ত বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের নয়জন কর্মকর্তাকে সচিব পদে (গ্রেড-১) পদোন্নতির সিদ্ধান্ত গ্রহণ
অন্তর্বর্তী সরকারের চুক্তিতে নিয়োগ দেওয়া চার রাষ্ট্রদূতকে ঢাকায় প্রত্যাহার
পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত যথাক্রমে এম মাহফুজুল হক, মো.
একটি গতিশীল পররাষ্ট্রনীতি পরিচালনার আশা পররাষ্ট্রমন্ত্রীর
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বহাল ও দেশের স্বার্থ সমুন্নত রেখে বিভিন্ন