মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
Tuesday, 04 August, 2026

বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  13 Sep 2024, 19:00
বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন....................................ছবি: সংগৃহীত

পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন জানিয়েছেন, বাংলাদেশকে ১০০ শতাংশ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রাতে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

পররাষ্ট্র সচিব জানান, ‘চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাণিজ্য বিষয়ে আলোচনা হয়েছে। চীনের রাষ্ট্রদূত আমাদের জানিয়েছেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সিনো-আফ্রিকান যে শীর্ষ সম্মেলন হয়েছে সেখানে একটি সিদ্ধান্ত হয়েছে যে, বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন।’

প্রসঙ্গত, ২০২২ সালে চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই যখন বাংলাদেশে এসেছিলেন, তখন ৯৮ শতাংশ শুল্কমুক্ত সুবিধা ছিল। সেটিকে এখন বৃদ্ধি করে ১০০ ভাগ করা হচ্ছে।

চীনের বাজারে বাংলাদেশ থেকে কৃষি পণ্য নেয়ার অনুরোধ করা হয়েছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, অন্তর্বতী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম যে বিনিয়োগটি এসেছে সেটি এসেছে চীনের হংকং থেকে। তারপরেও কিছু বিনিয়োগ এসেছে এবং সবগুলো মিলিয়ে যদি যোগ করা হয়, তাহলে তার পরিমাণ হবে প্রায় ৮০ লাখ ডলার।

পররাষ্ট্র সচিব বলেন, আমরা আগামী বছর চীনের সঙ্গে ৫০ বছর সম্পর্কের পূর্তি উদযাপন করতে যাচ্ছি। এটি কিভাবে ভালোভাবে করা যায় এবং সম্পর্কের উষ্ণতার প্রতিফলন ঘটানো যায়, সেটি নিয়ে আলোচনা করেছি।

Comments

  • Latest
  • Popular

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ নিলেন ক্র্যাব সদস্যরা

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক

মানবপাচার ও অনলাইন স্ক্যাম স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চিতলমারী থানা প্রেস ক্লাবের নতুন কমিটির সভাপতি টিপু, সম্পাদক অরুণ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

এক যুগ পর নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে স্টেজ মাতাবেন কাজী মারুফ

১০
বিদেশে নিযুক্ত নয় মিশনপ্রধানের সচিব পদে পদোন্নতি
বিদেশে বাংলাদেশ মিশনে নিযুক্ত বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের নয়জন কর্মকর্তাকে সচিব পদে (গ্রেড-১) পদোন্নতির সিদ্ধান্ত গ্রহণ
অন্তর্বর্তী সরকারের চুক্তিতে নিয়োগ দেওয়া চার রাষ্ট্রদূতকে ঢাকায় প্রত্যাহার
পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত যথাক্রমে এম মাহফুজুল হক, মো.
একটি গতিশীল পররাষ্ট্রনীতি পরিচালনার আশা পররাষ্ট্রমন্ত্রীর
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বহাল ও দেশের স্বার্থ সমুন্নত রেখে বিভিন্ন
জাতীয় স্বার্থ পই পই করে বুঝে নেব: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল হবে ‘বাংলাদেশ ফার্স্ট’। দেশের স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষা