বুধবার, ১৮ মার্চ, ২০২৬
Wednesday, 18 March, 2026

ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ হওয়ার সম্ভাবনা নেই: পররাষ্ট্র উপদেষ্টা 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  08 Sep 2024, 13:31
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন...................................ছবি: সংগৃহীত

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার বক্তব্যে কেন বাংলাদেশ প্রসঙ্গ এলো তা নিয়ে উদ্বেগের চাইতে বেশি অবাক হয়েছে ঢাকা। তবে ভারতের সঙ্গে যুদ্ধ-বিগ্রহের সম্ভাবনা দেখছে না বাংলাদেশ।

রোববার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। 

শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ভারতকে নিয়ে এখনই কিছু বলব না। শেখ হাসিনাকে দেশটি আশ্রয় দিলে পরবর্তীতে আমরা জানতে চাইব। 

নতুন করে আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে চান না জানিয়ে তোহিদ হোসেন বলেন, জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) চায় আরও রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হোক, তবে বাংলাদেশ আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে পারবে না। বেশ কিছু পয়েন্ট দিয়ে প্রবেশের চেষ্টা চলছে আমরা নজর রাখছি। আমাদের সামর্থ্যের কিছু বিষয় আছে। আমরা যেখানে পাচ্ছি ফেরত দেওয়ার চেষ্টা করছি।

তিনি বলেন, আমরা ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। আমাদের যে দায়িত্ব তার থেকে বেশি করেছি। তারপরও যদি কেউ আমাদের উপদেশ দিতে আসে। তাদের বলব তারা আশ্রয় দিক।

এসময় প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরে ৭ জনের তালিকা সঠিক এবং সেই সফরে পররাষ্ট্র উপদেষ্টা যাবেন বলে জানান তৌহিদ হোসেন।

Comments

  • Latest
  • Popular

বঙ্গবন্ধুর জন্মদিন আজ

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

পবিত্র শবে কদর আজ

বইমেলায় সার্ক কৃষি কেন্দ্রের দুই বইয়ের মোড়ক উন্মোচন

ভিসা নবায়নের সুযোগ পাচ্ছেন মধ্যপ্রাচ্যের প্রবাসীরা

তুরস্কে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক: বিভিন্ন খাতে অংশীদারত্ব বাড়ানোর পরিকল্পনা

অন্তর্বর্তী সরকারের চুক্তিতে নিয়োগ দেওয়া চার রাষ্ট্রদূতকে ঢাকায় প্রত্যাহার

গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে দিল্লি: প্রণয় ভার্মা

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

ঐতিহাসিক ৭ মার্চ আজ: ক্ষোভের বিস্ফোরণ ছড়াল সবখানে

১০
অন্তর্বর্তী সরকারের চুক্তিতে নিয়োগ দেওয়া চার রাষ্ট্রদূতকে ঢাকায় প্রত্যাহার
পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত যথাক্রমে এম মাহফুজুল হক, মো.
একটি গতিশীল পররাষ্ট্রনীতি পরিচালনার আশা পররাষ্ট্রমন্ত্রীর
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বহাল ও দেশের স্বার্থ সমুন্নত রেখে বিভিন্ন
জাতীয় স্বার্থ পই পই করে বুঝে নেব: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল হবে ‘বাংলাদেশ ফার্স্ট’। দেশের স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষা
ঢাকায় বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করল পররাষ্ট্র মন্ত্রণালয়
নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে ঢাকায় বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র সচিব
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'