বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
Wednesday, 14 October, 2026

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাথে যুক্তরাজ্যের ক্যামডেনের মেয়রের সৌজন্য সাক্ষাৎ

কূটনৈতিক প্রতিবেদক
  15 Mar 2023, 18:35
যুক্তরাজ্যের ক্যামডেনের মেয়র নাসিম আলী ওবিই গতকাল মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ছবিঃ পররাষ্ট্র মন্ত্রণালয়

যুক্তরাজ্যের ক্যামডেনের মেয়র নাসিম আলী ওবিই গতকাল মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক অগ্রগতির বিষয়ে  মেয়রকে অবহিত করেন।

যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসীদের প্রশংসা করে তাঁরা উভয়েই ব্রিটিশ সমাজ ও অর্থনীতিতে গত পাঁচ দশকে দু’দেশের মধ্যে একটি প্রাণবন্ত সম্পর্কের বন্ধন সৃষ্টির জন্য তাদের অবদানের কথা স্মরণ করেন। 

ক্যামডেনের মেয়র ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসীদের বিশেষ করে নির্বাচিত প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদানের পরামর্শ দেন। তারা জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশ-যুক্তরাজ্যের সহযোগিতা নিয়েও আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী বৃটিশ-বাংলাদেশি প্রবাসীসহ আন্তর্জাতিক সম্প্রদায়কেবাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুততম সময়ে মিয়ানমারে তাদের মাতৃভূমিতে স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানান।

 

Comments

  • Latest
  • Popular

সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ

২

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

৩

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

৪

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৫

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৭

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৯

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

১০
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সোমবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বরাষ্ট্র
ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন
বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উপলক্ষে ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে শুক্রবার  বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এক
আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ উপলক্ষে ঢাকায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ উপলক্ষে বুধবার ঢাকায় একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।