বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
Wednesday, 16 September, 2026

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

বাসস
  17 Jun 2026, 16:51
বাংলাদেশ ও জার্মানির পতাকাছবি: বাসস

গণতান্ত্রিক উত্তরণের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে জার্মানি ও ইউরোপ অত্যন্ত আগ্রহী বলে জানিয়েছেন জার্মানির ফেডারেল ফরেন অফিসের (এফএফও) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক ফ্রাঙ্ক হার্টম্যান।
মঙ্গলবার জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ফ্রাঙ্ক হার্টম্যান বলেন, বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে একটি কঠিন রাজনৈতিক উত্তরণের মধ্য দিয়ে গেছে। এর মাধ্যমে দেশটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত নতুন সরকার পেয়েছে। জার্মানি ও ইউরোপ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে, দেশটিকে আরও নিবিড়ভাবে জানতে অত্যন্ত আগ্রহী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হার্টম্যান ও এফএফওর দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান স্টিফেন কোখ ৯ থেকে ১১ জুন বাংলাদেশ সফর করেন। সফরকালে তাঁরা সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করেন।
সফরকালে জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজের উপস্থিতিতে এই প্রতিনিধিদল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মু. নজরুল ইসলাম ও মহাপরিচালক (পশ্চিম ইউরোপ ও ইইউ) মোশাররফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষই দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারসহ বাংলাদেশ-ইইউ সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের ব্যাপারে আগ্রহের কথা তুলে ধরে।
আলোচনায় রোহিঙ্গাসংকটও বিশেষভাবে স্থান পায়। ফ্রাঙ্ক হার্টম্যান বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার কথা স্বীকার করেন। অন্যদিকে প্রতিমন্ত্রী মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে সমর্থনের জন্য জার্মানিসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ বলেন, এ ধরনের সফর জার্মানি ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার পথ উন্মুক্ত করবে।
প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গেও সাক্ষাৎ করে। বাণিজ্যমন্ত্রী ব্যবসা-বাণিজ্য সহজতর করা, কারিগরি–বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ এবং চামড়া, পাট ও লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানি বাড়াতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
ফ্রাঙ্ক হার্টম্যান স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের আগে অর্থনৈতিক সংস্কারের গুরুত্বের ওপর জোর দেন। তৈরি পোশাক খাতের বাইরে রপ্তানি বহুমুখীকরণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।
জার্মান কর্মকর্তারা বাংলাদেশের তৈরি পোশাক উৎপাদনপ্রক্রিয়া ও টেকসই উন্নয়নমূলক উদ্যোগগুলো পরিদর্শনের জন্য কাশিমপুরে ডিবিএল গ্রুপের টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং কারখানা ঘুরে দেখেন।

Comments

  • Latest
  • Popular

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস

বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইন পেশায় সততা ও ন্যায়বিচারের আদর্শ ধারণের আহ্বান

ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, কোনো প্রতিনিধিও যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০
আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ উপলক্ষে ঢাকায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ উপলক্ষে বুধবার ঢাকায় একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা
বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরো শক্তিশালী করতে তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও ফিনটেক
রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
মহান দেশপ্রেমিক যুদ্ধের লক্ষ লক্ষ শহীদ ও নিহত মানুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং ১৯৪১
দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও রাশিয়া
জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ এবং শিক্ষার ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ