বুধবার, ০১ এপ্রিল, ২০২৬
Wednesday, 01 April, 2026

বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন করেছে ঢাকাস্থ রাশিয়ান হাউস

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  01 Apr 2026, 11:26

গত ৩১ মার্চ  যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন করেছে ঢাকাস্থ রাশিয়ান হাউস।  মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা।
অনুষ্ঠানটি মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয়। একই সঙ্গে চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে মাইন অপসারণে ঐতিহাসিক ভূমিকার জন্য সোভিয়েত নৌবাহিনীর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়, যা স্বাধীনতার পর বাংলাদেশের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খ্লেভনয় বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের গুরুত্বপূর্ণ সহায়তা এবং স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশের উন্নয়নে তাদের অব্যাহত অবদানের কথা তুলে ধরেন। এছাড়া শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে সহযোগিতা জোরদারের লক্ষ্যে প্রতিষ্ঠানের বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে ড. মোহাম্মদ আবুল কালাম আজাদসহ উপস্থিত বিভিন্ন জেলার মুক্তিযোদ্ধা প্রতিনিধিরা তাঁদের বক্তব্যে মুক্তিযুদ্ধ ও পরবর্তী পুনর্গঠনে সোভিয়েত ইউনিয়নের সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা এই ঐতিহাসিক অংশীদারিত্বের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ২০ জন বীর মুক্তিযোদ্ধা এবং দুইজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। রুশ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ড. আবুল কালাম আজাদ মিস খ্লেভনয়কে একটি স্মারক উপহার প্রদান করেন।
এছাড়াও অনুষ্ঠানে “বাংলাদেশ–রাশিয়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ফেডারেশন”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যা মিস খ্লেভনয় উদ্বোধন করেন। নবগঠিত এই ফেডারেশনটি বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ২০টি সংগঠনকে একত্রিত করেছে, যার লক্ষ্য দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা আরও সুদৃঢ় করা।

Comments

  • Latest
  • Popular

বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন করেছে ঢাকাস্থ রাশিয়ান হাউস

মুসা খান মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধারে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রকল্প ঘোষণা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ফেরদৌস আরা বেগম সভাপতি মোহাম্মদ খবির উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত

কাতারের মন্ত্রীদের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, প্রধানমন্ত্রীর সংহতিপত্র হস্তান্তর

সাড়ে তিন লাখের তথ্য যাচাই করে আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক বলছে মিয়ানমার

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন–সংহতির কথা জানালেন জাতিসংঘ মহাসচিব

বর্ণাঢ্য কুচকাওয়াজ, মনোজ্ঞ ফ্লাই পাস্ট

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

১০
ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন
রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার পুনর্মিলনের ১১তম বার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ রাশিয়ার দূতাবাস তাদের সিনেমা হলে ১৪ ও
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে প্রধানমন্ত্রীর
তারেক রহমানকে সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের অভিনন্দন
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন। পারস্পরিক
নৌবাহিনীর জন্য জরিপ জাহাজ আসছে যুক্তরাজ্য থেকে
নৌবাহিনীর জন্য যুক্তরাজ্য থেকে একটি জরিপ জাহাজ কিনতে চুক্তি সই করেছে বাংলাদেশ। ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'