সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
Monday, 24 August, 2026

রোমে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  05 Sep 2025, 22:52

আজ শুক্রবার ( ৫ সেপ্টেম্বর ২০২৫) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য সহকারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছে রোমে বাংলাদেশ দূতাবাস। এ উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য ও মহানবী (সাঃ) এর জীবন আদর্শের উপর আলোচনা করেন। বিশ্বের প্রতিটি মুসলমান মহানবীর (সাঃ) আদর্শ অনুসরণ করলে অবধারিতভাবে সমাজে শান্তি শৃংখলা বিরাজ করত বলে তারা মতপ্রকাশ করেন।
রাষ্ট্রদূত রকিবুল হক তাঁর বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সঃ) এর জন্ম ও ওফাতের স্মৃতিচারণা করেন। তিনি বলেন মহানবী (সঃ) এর জীবনাচরণ ও আদর্শ থেকে আমরা অনুধাবন করতে পারি যে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা না হলে মানবিক মর্যাদা সুরক্ষিত রাখা সম্ভব নয়। তিনি মহানবী (সঃ) এর মহান জীবনীর উপর আলোকপাত করার সময় ‘মদিনা সনদ’, ‘হুদায়বিয়ার সন্ধি’, ‘মক্কা বিজয়’, এবং ‘বিদায় হজ্ব’ এর ভাষণের তাৎপর্য তুলে ধরেন। তিনি বিশ্বশান্তি, ন্যায়, সহমর্মিতা এবং মানবকল্যাণ প্রতিষ্ঠায় মহানবী (সঃ)-এর সুন্নাহ ও জীবনাদর্শ করে জনকল্যাণকর কাজে মনোযোগী হওয়ার এবং তাঁর জীবনকে আদর্শ মেনে দেশের ও জনগণের কল্যাণে আত্ননিয়োগ করার জন্য সকলকে আহবান জানান।

সর্বশেষে, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে দেশ, জাতি তথা মুসলিম উম্মাহ এর শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয়।

Comments

  • Latest
  • Popular

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ

অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণে কঠোর নির্দেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবো: নতুন চেয়ারম্যান

বিগত সরকারের মত মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের আলামত দেখতে পাচ্ছি : ফখরুল ইসলাম

১০
বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা
বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরো শক্তিশালী করতে তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও ফিনটেক
রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
মহান দেশপ্রেমিক যুদ্ধের লক্ষ লক্ষ শহীদ ও নিহত মানুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং ১৯৪১
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি
গণতান্ত্রিক উত্তরণের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে জার্মানি ও ইউরোপ অত্যন্ত আগ্রহী বলে
দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও রাশিয়া
জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ এবং শিক্ষার ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ