সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
Monday, 24 August, 2026

রোমে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  02 Aug 2025, 19:46

অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ দূতাবাস রোমে আজ ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের অবদান স্মরণে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদার সাথে 'রেমিট্যান্স যোদ্ধা দিবস' পালন করা হয়েছে।
 
অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরবর্তিতে দিবসটি উপলক্ষে সরকার কর্তৃক নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দূতাবাস প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত গ্রাফিতি, আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক নব যাত্রায় যুব সমাজের অনন্য অবদানকে তুলে ধরা হয়।
 
ইতালিতে বসবাসরত বিশিষ্ট বাংলাদেশি নাগরিক ও কমিউনিটির নেতৃবৃন্দ দিবসটির তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা পর্বে অংশগ্রহণ করেন। বক্তারা একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রবাসীগণ তাঁদের স্বার্থ সংরক্ষণে সরকারের কার্যকর ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেন।
 
রাষ্ট্রদূত রকিবুল হক বক্তব্যের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বৈধপথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের রাষ্ট্রদূত ধন্যবাদ জানান। এছাড়াও, জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অনবদ্য অবদান সম্পর্কে তিনি আলোকপাত করেন। অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত গত এক বছরে প্রবাসী বান্ধব বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগসমূহ তিনি তুলে ধরেন। তিনি আরো বলেন, সরকার অভিবাসী কর্মীদের প্রবাসে এবং প্রত্যাবাসন পরবর্তীতে দেশে সুরক্ষিত জীবন মান নিশ্চিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ইতালিতে বসবাসরত প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে রাষ্ট্রদূত তার বক্তব্য শেষ করেন।
 
 
     

Comments

  • Latest
  • Popular

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ

অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণে কঠোর নির্দেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবো: নতুন চেয়ারম্যান

বিগত সরকারের মত মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের আলামত দেখতে পাচ্ছি : ফখরুল ইসলাম

১০
বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা
বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরো শক্তিশালী করতে তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও ফিনটেক
রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
মহান দেশপ্রেমিক যুদ্ধের লক্ষ লক্ষ শহীদ ও নিহত মানুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং ১৯৪১
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি
গণতান্ত্রিক উত্তরণের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে জার্মানি ও ইউরোপ অত্যন্ত আগ্রহী বলে
দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও রাশিয়া
জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ এবং শিক্ষার ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ